Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Gyanesh Kumar: জ্ঞানের কুমারের বাড়ির দেওয়ালে গদ্দার লিখল কংগ্রেস, কলকাতাতেও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Gyanesh Kumar: জ্ঞানের কুমারের বাড়ির দেওয়ালে গদ্দার লিখল কংগ্রেস, কলকাতাতেও বিক্ষোভ
আগ্রায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাড়ি। ছবি : এক্স

আগ্রা ও কলকাতা: দিল্লিতে আগামী ৩০ সেপ্টেম্বর বসতে চলেছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটে শরিক দলগুলির হাইভোল্টেজ বৈঠক। আর সেই মেগা বৈঠকের ৪৮ ঘণ্টা আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে নিশানা করে দেশজুড়ে রাজপথে নামল কংগ্রেস। 

নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ‘একপেশে’ ভূমিকার অভিযোগে সরাসরি যুদ্ধ ঘোষণা করল হাত শিবির। সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় মুখ্য নির্বাচন কমিশনারের পৈতৃক বাড়ির দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে ‘গদ্দার’ ও ‘চোর’ লিখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তিলোত্তমা কলকাতার রাজপথেও নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গর্জে উঠল যুব কংগ্রেস।

সোমবার সকালে আগ্রার বিজয় নগরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। ক্ষুব্ধ কর্মীরা বাড়ির মূল গেট ও সীমানা প্রাচীরে কালিমালিপ্ত করা হয়। স্প্রে পেন্ট দিয়ে হিন্দিতে লিখে দেয় ‘জ্ঞানেশ গদ্দার, জ্ঞানেশ চোর’। ঘটনার ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। 

ভারতীয় যুব কংগ্রেস সোশাল মিডিয়ায় পোস্ট করে জানায়, “মোদী ও শাহের সঙ্গে যোগসাজশ করে জ্ঞানেশ কুমার গত কয়েক বছর ধরে দেশের নির্বাচন লুট করেছেন। এটা সরাসরি দেশদ্রোহিতা, আমরা নিশ্চিত করব যেন ওঁর শাস্তি হয়।” 

ঘটনার রেশ ছড়িয়ে পড়ে বাংলাতেও। একই অভিযোগে এদিন কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারে কুশপুত্তলিকা দাহ করে পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন রাজ্য যুব কংগ্রেসের কর্মীরা।

কমিশনের সঙ্গে কংগ্রেস তথা বিরোধীদের এই সংঘাত হঠাৎ করে তৈরি হয়নি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনের নানা সিদ্ধান্ত এবং ভোটার তালিকার অননুমোদিত রদবদল নিয়ে স্বয়ং কমিশনের তিন কমিশনারের মধ্যে দু’জনই অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। 

এই তথ্য সামনে আসতেই রাহুল গান্ধী সরাসরি জ্ঞানেশ কুমারকে 'অসাংবিধানিক পদক্ষেপ' করার অভিযোগে বিদ্ধ করে গোটা ঘটনাকে 'দেশদ্রোহিতা' বলে আখ্যা দেন। একই সুর শোনা গিয়েছে সমাজবাদী পার্টি-সহ অন্যান্য বিরোধী দলগুলির মুখেও।

অন্যদিকে, কংগ্রেসের এই আচরণ দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি বলেন, নিজস্ব রাজনৈতিক স্বার্থে তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা করছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের বক্তব্যকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ বলে দাবি করে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান যোগী।

১৯৮৮ ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার গত বছর দেশের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তবে ৩০ সেপ্টেম্বরের বৈঠকের আগে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের এই আগ্রাসী রূপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, আসন্ন জাতীয় রাজনীতিতে কমিশন বনাম বিরোধীদের এই যুদ্ধ আরও তীব্র আকার নিতে চলেছে।

বিষয় : #GyaneshKumar #ElectionCommission #CongressProtest #INDIAAlliance #YouthCongress #AgraProtest #KolkataNews #WBNews #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Gyanesh Kumar: জ্ঞানের কুমারের বাড়ির দেওয়ালে গদ্দার লিখল কংগ্রেস, কলকাতাতেও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আগ্রা ও কলকাতা: দিল্লিতে আগামী ৩০ সেপ্টেম্বর বসতে চলেছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটে শরিক দলগুলির হাইভোল্টেজ বৈঠক। আর সেই মেগা বৈঠকের ৪৮ ঘণ্টা আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে নিশানা করে দেশজুড়ে রাজপথে নামল কংগ্রেস। নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ‘একপেশে’ ভূমিকার অভিযোগে সরাসরি যুদ্ধ ঘোষণা করল হাত শিবির। সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় মুখ্য নির্বাচন কমিশনারের পৈতৃক বাড়ির দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে ‘গদ্দার’ ও ‘চোর’ লিখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তিলোত্তমা কলকাতার রাজপথেও নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গর্জে উঠল যুব কংগ্রেস।সোমবার সকালে আগ্রার বিজয় নগরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। ক্ষুব্ধ কর্মীরা বাড়ির মূল গেট ও সীমানা প্রাচীরে কালিমালিপ্ত করা হয়। স্প্রে পেন্ট দিয়ে হিন্দিতে লিখে দেয় ‘জ্ঞানেশ গদ্দার, জ্ঞানেশ চোর’। ঘটনার ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভারতীয় যুব কংগ্রেস সোশাল মিডিয়ায় পোস্ট করে জানায়, “মোদী ও শাহের সঙ্গে যোগসাজশ করে জ্ঞানেশ কুমার গত কয়েক বছর ধরে দেশের নির্বাচন লুট করেছেন। এটা সরাসরি দেশদ্রোহিতা, আমরা নিশ্চিত করব যেন ওঁর শাস্তি হয়।” ঘটনার রেশ ছড়িয়ে পড়ে বাংলাতেও। একই অভিযোগে এদিন কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারে কুশপুত্তলিকা দাহ করে পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন রাজ্য যুব কংগ্রেসের কর্মীরা।কমিশনের সঙ্গে কংগ্রেস তথা বিরোধীদের এই সংঘাত হঠাৎ করে তৈরি হয়নি। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনের নানা সিদ্ধান্ত এবং ভোটার তালিকার অননুমোদিত রদবদল নিয়ে স্বয়ং কমিশনের তিন কমিশনারের মধ্যে দু’জনই অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। এই তথ্য সামনে আসতেই রাহুল গান্ধী সরাসরি জ্ঞানেশ কুমারকে 'অসাংবিধানিক পদক্ষেপ' করার অভিযোগে বিদ্ধ করে গোটা ঘটনাকে 'দেশদ্রোহিতা' বলে আখ্যা দেন। একই সুর শোনা গিয়েছে সমাজবাদী পার্টি-সহ অন্যান্য বিরোধী দলগুলির মুখেও।অন্যদিকে, কংগ্রেসের এই আচরণ দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি বলেন, নিজস্ব রাজনৈতিক স্বার্থে তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা করছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের বক্তব্যকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ বলে দাবি করে অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান যোগী।১৯৮৮ ব্যাচের কেরালা ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার গত বছর দেশের ২৬তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তবে ৩০ সেপ্টেম্বরের বৈঠকের আগে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের এই আগ্রাসী রূপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, আসন্ন জাতীয় রাজনীতিতে কমিশন বনাম বিরোধীদের এই যুদ্ধ আরও তীব্র আকার নিতে চলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত