Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja Weather: মহালয়ায় বৃষ্টি, চতুর্থীতেও ফের চোখরাঙানি! পুজোর সময় স্বস্তি মিলবে, কী বলছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
Durga Puja Weather:  মহালয়ায় বৃষ্টি, চতুর্থীতেও ফের চোখরাঙানি! পুজোর সময় স্বস্তি মিলবে, কী বলছে হাওয়া অফিস?
পুজোয় ভাসাবে বৃষ্টি? সংগৃহীত ছবি

কলকাতাঃ পুজোর আর বেশিদিন বাকি নেই। তার মধ্যে পিছু ছাড়ছে না বৃষ্টি। সাধারণত অক্টোবরের মাঝামাঝিতে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে যায়। কিন্তু পাকাপাকিভাবে কবে রাজ্য থেকে বর্ষা বিদায় হবে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তেই কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ, সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। ফলে এখন থেকেই প্রশ্ন জাগছে, তবে কি এবার বৃষ্টির দাপটে ভেস্তে যাবে পুজোর প্ল্যান? 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা। আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যের আরও কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যেতে পারে। বিহার ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। 


শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার মহালয়ার দিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

এর পরেই অবশ্য আবহাওয়া কিছুটা বদলাতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পুজোর প্রস্তুতি এবং কেনাকাটার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। তবে চতুর্থীর দিন ফের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আটটি জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। মহালয়া থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। তারপর আপাতত উত্তরবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

বিষয় : Kolkata Weather Update Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬


Durga Puja Weather: মহালয়ায় বৃষ্টি, চতুর্থীতেও ফের চোখরাঙানি! পুজোর সময় স্বস্তি মিলবে, কী বলছে হাওয়া অফিস?

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ পুজোর আর বেশিদিন বাকি নেই। তার মধ্যে পিছু ছাড়ছে না বৃষ্টি। সাধারণত অক্টোবরের মাঝামাঝিতে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে যায়। কিন্তু পাকাপাকিভাবে কবে রাজ্য থেকে বর্ষা বিদায় হবে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তেই কালো মেঘে ঢেকেছে কলকাতার আকাশ, সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। ফলে এখন থেকেই প্রশ্ন জাগছে, তবে কি এবার বৃষ্টির দাপটে ভেস্তে যাবে পুজোর প্ল্যান? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা। আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যের আরও কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যেতে পারে। বিহার ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা।  শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার মহালয়ার দিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর পরেই অবশ্য আবহাওয়া কিছুটা বদলাতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পুজোর প্রস্তুতি এবং কেনাকাটার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। তবে চতুর্থীর দিন ফের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আটটি জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। মহালয়া থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টি হতে পারে। তারপর আপাতত উত্তরবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত