Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Pujo Release: সালগাঁওকরকে ঘিরে ফের ধোঁয়াশা, ‘ভেরিটি’-তে কোন সত্যি লুকিয়ে? পুজোর মরসুমে বড়পর্দায় আর কী কী চমক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
 Pujo Release: সালগাঁওকরকে ঘিরে ফের ধোঁয়াশা, ‘ভেরিটি’-তে কোন সত্যি লুকিয়ে? পুজোর মরসুমে বড়পর্দায় আর কী কী চমক?
বড়পর্দায় এবার কী কী দেখবেন ? সংগৃহীত ছবি

পুজো তো এসেই গেল। কেনাকাটা, সাজগোজ সবকিছুর পরিকল্পনা চলছে জোরকদমে। এই উৎসবের আবহে সিনেমাপ্রেমীদের জন্যও থাকছে চমক। এবছর প্রেক্ষাগৃহে থাকছে ভিন্ন স্বাদের পাঁচ রকম ছবি। রহস্য-রোমাঞ্চ, প্রেম, কমেডি কিংবা ভৌতিক গল্প, এবার নানা ধরনের কাহিনি নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে বড়পর্দায় আসছে একগুচ্ছ ছবি। অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ থেকে অ্যানি হ্যাথাওয়ে-ডাকোটা জনসনের ‘ভেরিটি’, তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ছবি।


এবার ‘দৃশ্যম’ সিরিজের গল্প পৌঁছচ্ছে শেষ অধ্যায়ে। ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ ফের দেখা যাবে বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারকে। আগের দুই ছবির পুরনো রহস্যই আবার নতুন করে সামনে আসবে। তদন্তের দায়িত্বে থাকবেন অপরাধ দমন শাখার আধিকারিক রাজবীর সিংহ তোমর, যার চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াত। এছাড়াও অজয় দেবগনের সঙ্গে ছবিতে রয়েছেন তব্বু, শ্রিয়া সরণ, রজত কপূর, ঈশিতা দত্ত ও মৃণাল যাদব। ছবিটি মুক্তি পাচ্ছে ২ অক্টোবর।


কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি ‘ভেরিটি’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ইতিমধ্যেই বেড়েছে। ছবির গল্পে লেখক লোয়েন অ্যাশলেকে দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত লেখিকা ভেরিটি ক্রফোর্ডের অসমাপ্ত বই শেষ করার। দুর্ঘটনার পর ভেরিটি যখন প্রায় অচল, তখন তাঁর বাড়িতে গিয়ে লোয়েনের হাতে আসে ভেরিটির আত্মজীবনীমূলক কিছু লেখা। ভেরিটির লেখা কতটা সত্যি, আর কতটা কল্পনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই রহস্য তৈরি হয় গল্পে। ভেরিটির চরিত্রে অ্যানি হ্যাথাওয়ে এবং লোয়েনের ভূমিকায় ডাকোটা জনসনকে দেখা যাবে। 


তরুণ প্রজন্মের প্রেম, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি ‘প্রেম কীটাণু’। বীর পাহাড়িয়ার অভিনীত চরিত্রটি কলেজজীবনে ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নয়। এর মধ্যেই জীবনে আসে প্রেম। কিন্তু সেই সম্পর্কের মাঝে তৃতীয় একজন ঢুকে পড়তেই বদলে যায় সমীকরণ। তৈরি হয় ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতা, এবং আবেগের নানা ওঠাপড়া। ছবিতে রয়েছেন আফিয়া সৈয়দ, অপারশক্তি খুরানা, রাকেশ বেদী ও নিখিল বিজয়।


টম ক্রুজ়কে এবার একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে ‘ডিগার’-এ। গুপ্তচর বা অসম্ভব কোনও মিশনের নায়ক নয়, বরং নিজের তৈরি বিপর্যয়ের মোকাবিলা করতেই মরিয়া হয়ে ওঠে তাঁর চরিত্র। পৃথিবীকে সেই বিপদ থেকে রক্ষা করার চেষ্টাই গল্পের মূল জায়গা। টম ক্রুজ়ের সঙ্গে ছবিতে রয়েছেন রিজ় আহমেদ, জন গুডম্যান, স্যান্ড্রা হুলার ও মাইকেল স্টুলবার্গ।


শেষ ছবি ‘ভূতু আয়া ভাগো’। তবে গল্প মূলত কমেডি, সমাজমাধ্যমের জনপ্রিয়তার নেশা এবং রহস্যের মিশেল। তিন তরুণ ভুয়ো ভূতের ভিডিয়ো তৈরি করে রাতারাতি পরিচিত হয়ে ওঠে। কিন্তু যে ভূতের গল্পকে তাঁরা সাজানো বলে দেখিয়েছিল, ধীরে ধীরে সেই জগতের সঙ্গেই জড়িয়ে পড়ে তারা। এই ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, শ্রীলেখা মিত্র, শ্রীমা ভট্টাচার্য ও মৌমিতা পণ্ডিত।

বিষয় : Durga Puja 2026 Drishyam 3

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


Pujo Release: সালগাঁওকরকে ঘিরে ফের ধোঁয়াশা, ‘ভেরিটি’-তে কোন সত্যি লুকিয়ে? পুজোর মরসুমে বড়পর্দায় আর কী কী চমক?

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
পুজো তো এসেই গেল। কেনাকাটা, সাজগোজ সবকিছুর পরিকল্পনা চলছে জোরকদমে। এই উৎসবের আবহে সিনেমাপ্রেমীদের জন্যও থাকছে চমক। এবছর প্রেক্ষাগৃহে থাকছে ভিন্ন স্বাদের পাঁচ রকম ছবি। রহস্য-রোমাঞ্চ, প্রেম, কমেডি কিংবা ভৌতিক গল্প, এবার নানা ধরনের কাহিনি নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে বড়পর্দায় আসছে একগুচ্ছ ছবি। অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ থেকে অ্যানি হ্যাথাওয়ে-ডাকোটা জনসনের ‘ভেরিটি’, তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি ছবি।এবার ‘দৃশ্যম’ সিরিজের গল্প পৌঁছচ্ছে শেষ অধ্যায়ে। ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ ফের দেখা যাবে বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারকে। আগের দুই ছবির পুরনো রহস্যই আবার নতুন করে সামনে আসবে। তদন্তের দায়িত্বে থাকবেন অপরাধ দমন শাখার আধিকারিক রাজবীর সিংহ তোমর, যার চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াত। এছাড়াও অজয় দেবগনের সঙ্গে ছবিতে রয়েছেন তব্বু, শ্রিয়া সরণ, রজত কপূর, ঈশিতা দত্ত ও মৃণাল যাদব। ছবিটি মুক্তি পাচ্ছে ২ অক্টোবর।কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি ‘ভেরিটি’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ইতিমধ্যেই বেড়েছে। ছবির গল্পে লেখক লোয়েন অ্যাশলেকে দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত লেখিকা ভেরিটি ক্রফোর্ডের অসমাপ্ত বই শেষ করার। দুর্ঘটনার পর ভেরিটি যখন প্রায় অচল, তখন তাঁর বাড়িতে গিয়ে লোয়েনের হাতে আসে ভেরিটির আত্মজীবনীমূলক কিছু লেখা। ভেরিটির লেখা কতটা সত্যি, আর কতটা কল্পনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই রহস্য তৈরি হয় গল্পে। ভেরিটির চরিত্রে অ্যানি হ্যাথাওয়ে এবং লোয়েনের ভূমিকায় ডাকোটা জনসনকে দেখা যাবে। তরুণ প্রজন্মের প্রেম, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি ‘প্রেম কীটাণু’। বীর পাহাড়িয়ার অভিনীত চরিত্রটি কলেজজীবনে ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তিত নয়। এর মধ্যেই জীবনে আসে প্রেম। কিন্তু সেই সম্পর্কের মাঝে তৃতীয় একজন ঢুকে পড়তেই বদলে যায় সমীকরণ। তৈরি হয় ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতা, এবং আবেগের নানা ওঠাপড়া। ছবিতে রয়েছেন আফিয়া সৈয়দ, অপারশক্তি খুরানা, রাকেশ বেদী ও নিখিল বিজয়।টম ক্রুজ়কে এবার একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে ‘ডিগার’-এ। গুপ্তচর বা অসম্ভব কোনও মিশনের নায়ক নয়, বরং নিজের তৈরি বিপর্যয়ের মোকাবিলা করতেই মরিয়া হয়ে ওঠে তাঁর চরিত্র। পৃথিবীকে সেই বিপদ থেকে রক্ষা করার চেষ্টাই গল্পের মূল জায়গা। টম ক্রুজ়ের সঙ্গে ছবিতে রয়েছেন রিজ় আহমেদ, জন গুডম্যান, স্যান্ড্রা হুলার ও মাইকেল স্টুলবার্গ।শেষ ছবি ‘ভূতু আয়া ভাগো’। তবে গল্প মূলত কমেডি, সমাজমাধ্যমের জনপ্রিয়তার নেশা এবং রহস্যের মিশেল। তিন তরুণ ভুয়ো ভূতের ভিডিয়ো তৈরি করে রাতারাতি পরিচিত হয়ে ওঠে। কিন্তু যে ভূতের গল্পকে তাঁরা সাজানো বলে দেখিয়েছিল, ধীরে ধীরে সেই জগতের সঙ্গেই জড়িয়ে পড়ে তারা। এই ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, শ্রীলেখা মিত্র, শ্রীমা ভট্টাচার্য ও মৌমিতা পণ্ডিত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত