Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Asian Games: এশিয়াডে সোনা, এবার পুরস্কারের অঙ্কে চমক! ভারতীয় মহিলা হকির তারকাদের জন্য কী ঘোষণা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
Asian Games: এশিয়াডে সোনা, এবার পুরস্কারের অঙ্কে চমক! ভারতীয় মহিলা হকির তারকাদের জন্য কী ঘোষণা?
এশিয়াডে সোনাজয়ী ভারত। সংগৃহীত ছবি

৪৪ বছরের খরা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৯৮২ সালের পর ফের মহিলাদের হকিতে সোনা জিতেছে ভারত। শুক্রবার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ চিনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বার এশিয়াডের চ্যাম্পিয়ন হয়েছে সালিমা টেটের দল। একইসঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলার যোগ্যতাও অর্জন করেছে ভারতীয় মহিলা হকি দল।


শুক্রবার ফাইনালে সোনা জয়ের পর স্বাভাবিকভাবেই খুশি হকি ইন্ডিয়া। দলের খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কার ঘোষণাও করা হয়েছে। দলের সোনাজয়ী দলের প্রত্যেক সদস্য পাবেন ১১ লক্ষ টাকা করে। দলের সাপোর্ট স্টাফদেরও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের হাতে সাড়ে ৫ লাখ টাকা করে তুলে দেওয়া হবে। এশিয়ান গেমসে আরও দু’বার ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৯৮ এবং ২০১৮ সালে শেষ ধাপে পৌঁছেও সোনা জেতা হয়নি। এবার চিনকে রুখে সেই আক্ষেপ মুছে ফেললেন সালিমা টেটেরা। ৪৪ বছর পর ফের সোনার পদক জিতে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা হকি।


ভারতের সোনাজয়ী দলে ছিলেন রাজ্যের দুই খেলোয়াড় লালরেমসিয়ামি এবং লালথান্টলুয়াঙ্গি। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে দু’জনকেই ২৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে মিজোরাম সরকার। দুই খেলোয়াড়কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিষয় : Asian Games

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


Asian Games: এশিয়াডে সোনা, এবার পুরস্কারের অঙ্কে চমক! ভারতীয় মহিলা হকির তারকাদের জন্য কী ঘোষণা?

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
৪৪ বছরের খরা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৯৮২ সালের পর ফের মহিলাদের হকিতে সোনা জিতেছে ভারত। শুক্রবার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ চিনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বার এশিয়াডের চ্যাম্পিয়ন হয়েছে সালিমা টেটের দল। একইসঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে খেলার যোগ্যতাও অর্জন করেছে ভারতীয় মহিলা হকি দল।শুক্রবার ফাইনালে সোনা জয়ের পর স্বাভাবিকভাবেই খুশি হকি ইন্ডিয়া। দলের খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কার ঘোষণাও করা হয়েছে। দলের সোনাজয়ী দলের প্রত্যেক সদস্য পাবেন ১১ লক্ষ টাকা করে। দলের সাপোর্ট স্টাফদেরও পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের হাতে সাড়ে ৫ লাখ টাকা করে তুলে দেওয়া হবে। এশিয়ান গেমসে আরও দু’বার ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল। ১৯৯৮ এবং ২০১৮ সালে শেষ ধাপে পৌঁছেও সোনা জেতা হয়নি। এবার চিনকে রুখে সেই আক্ষেপ মুছে ফেললেন সালিমা টেটেরা। ৪৪ বছর পর ফের সোনার পদক জিতে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা হকি।ভারতের সোনাজয়ী দলে ছিলেন রাজ্যের দুই খেলোয়াড় লালরেমসিয়ামি এবং লালথান্টলুয়াঙ্গি। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে দু’জনকেই ২৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে মিজোরাম সরকার। দুই খেলোয়াড়কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত