Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Netflix Hoichoi: হইচই এবার নেটফ্লিক্সে! বাংলা ছাড়াও আর কোন কোন ভাষায় দেখা যাবে পছন্দের সিরিজ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬
Netflix Hoichoi: হইচই এবার নেটফ্লিক্সে! বাংলা ছাড়াও আর কোন কোন ভাষায় দেখা যাবে পছন্দের সিরিজ?
হইচইয়ের সঙ্গে নেটফ্লিক্সের মেলবন্ধন। সংগৃহীত ছবি।

কলকাতা: বিনোদনের দুনিয়ায় এবার বড় চমক! নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই। এর ফলে বাংলার গণ্ডি পেরিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে হইচই। আগামী দু’বছরে হইচইয়ে মুক্তি পেতে চলা একাধিক সিরিজ নেটফ্লিক্সে দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে। ফলে বাংলার গল্প এবার শুধু বাংলা ভাষার দর্শকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের নানা প্রান্তের দর্শকের কাছেও পৌঁছে যাবে। 


এই চুক্তির আওতায় হইচইয়ের বাছাই করা ১৪টি সিরিজ নেটফ্লিক্সে দেখা যাবে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যরজি’, ‘মহানগর’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’ এবং ‘পরিণীতা: আ লাভ স্টোরি’-র মতো পরিচিত নাম। বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-ও জায়গা পেয়েছে এই তালিকায় জায়গা পেয়েছে। আগামী দিনে হইচইয়ের নতুন সিরিজও নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখানো হবে। এই উদ্যোগের প্রথম আকর্ষণ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কমল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত এই ভৌতিক সিরিজটি মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। ফলে বাংলা গল্পের সঙ্গে অন্য ভাষার দর্শকরাও এবার পরিচিত হওয়ার সুযোগ পাবেন। 


তবে এই অংশীদারিত্বের অন্য একটি বড় দিকও রয়েছে। দুই সংস্থা একসঙ্গে মৌলিক সিরিজও তৈরি করবে। হইচইয়ের নির্বাচিত কিছু গল্পকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রযোজনার দায়িত্বে থাকবে হইচই স্টুডিয়োজ। বাংলা বিনোদন জগতের কাছে এই উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ। 

বিষয় : Netflix Hoichoi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


Netflix Hoichoi: হইচই এবার নেটফ্লিক্সে! বাংলা ছাড়াও আর কোন কোন ভাষায় দেখা যাবে পছন্দের সিরিজ?

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: বিনোদনের দুনিয়ায় এবার বড় চমক! নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই। এর ফলে বাংলার গণ্ডি পেরিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে হইচই। আগামী দু’বছরে হইচইয়ে মুক্তি পেতে চলা একাধিক সিরিজ নেটফ্লিক্সে দেখা যাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে। ফলে বাংলার গল্প এবার শুধু বাংলা ভাষার দর্শকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের নানা প্রান্তের দর্শকের কাছেও পৌঁছে যাবে। এই চুক্তির আওতায় হইচইয়ের বাছাই করা ১৪টি সিরিজ নেটফ্লিক্সে দেখা যাবে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যরজি’, ‘মহানগর’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’ এবং ‘পরিণীতা: আ লাভ স্টোরি’-র মতো পরিচিত নাম। বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ‘মহানগর’-ও জায়গা পেয়েছে এই তালিকায় জায়গা পেয়েছে। আগামী দিনে হইচইয়ের নতুন সিরিজও নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় দেখানো হবে। এই উদ্যোগের প্রথম আকর্ষণ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কমল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত এই ভৌতিক সিরিজটি মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। ফলে বাংলা গল্পের সঙ্গে অন্য ভাষার দর্শকরাও এবার পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তবে এই অংশীদারিত্বের অন্য একটি বড় দিকও রয়েছে। দুই সংস্থা একসঙ্গে মৌলিক সিরিজও তৈরি করবে। হইচইয়ের নির্বাচিত কিছু গল্পকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রযোজনার দায়িত্বে থাকবে হইচই স্টুডিয়োজ। বাংলা বিনোদন জগতের কাছে এই উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত