জাদুর মঞ্চে যা ঘটে, তা কী আদেও সত্যি? যা কিছু অসম্ভব, তাকেই সম্ভব করে দেখান একজন জাদুকর। কিন্তু তাঁর নিজের জীবনেও লুকিয়ে থাকে একঝাঁক রহস্য। এবার বাংলা সিনেমায় সেই অজানা জগতের দরজা খুলতে চলেছে ‘জাদুকর সত্যচরণ’। ছবির নামে রয়েছে ম্যাজিকের ইঙ্গিত, তেমনই লুকিয়ে রয়েছে কোনও রহস্য যা এখনও প্রকাশ্যে আসেনি।
পরিচালনায় রয়েছেন সায়ন্তন ঘোষাল। এই ছবিতে সত্যচরণের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবিটি তৈরি হচ্ছে স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের প্রযোজনায়। জানা যাচ্ছে, সত্যচরণ একজন খ্যাতনামা ম্যাজিশিয়ান। কিন্তু গল্প যত এগোবে, তাঁর পেশার বাইরের পরিচয়ই সম্ভবত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার সেখানে উঠে আসে কোন রহস্য তাই দেখা যাবে এই ছবিতে।
এই গল্পের জন্য বেনারসকেই বেছে নিয়েছেন নির্মাতারা। পুরনো বেনারসের গলি, ঘাট, পরিবেশ এবং সেই সময়ের আবহ মিলিয়ে ছবিতে তৈরি হবে আরও রহস্য। গল্পের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র চন্দন। এই চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। এর পাশাপাশি রয়েছে কালভৈরব এবং কঙ্কাবতীর চরিত্র। প্রসেনজিৎ ও সব্যসাচীর সঙ্গে রয়েছেন ইশা সাহা, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত-সহ আরও অনেকে।
স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হবে কথা ২০২৬-এর অক্টোবর থেকে। মূল শুটিং হবে বেনারসেই। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে আসতে পারে ‘জাদুকর সত্যচরণ’।
বিষয় : Tollywood Prosenjit Chatterjee

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন