Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোয় চাঁদের হাট! মা এবং বোনকে নিয়ে দেবীবরণে কাজল, উৎসবের আবহে কোথায় রানি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬
 Durga Puja 2026: মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোয় চাঁদের হাট! মা এবং বোনকে নিয়ে দেবীবরণে কাজল, উৎসবের আবহে কোথায় রানি?
মা তনুজা ও বোন তানিশার সঙ্গে পুজোয় কাজল। সংগৃহীত ছবি।

মুম্বই: দেশের যে প্রান্তেই বাঙালি থাকুক, দুর্গাপুজো এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে সর্বত্র। কলকাতার মতো মুম্বইয়েও ধুমধাম করে আয়োজিত হয় শারদোৎসব। আর সেই আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। তবে মায়ানগরীর কথা উঠলে বিশেষভাবে চর্চায় আসে মুখার্জি পরিবারের দুর্গাপুজো। নর্থ বম্বে সর্বজনীনের এই পুজো মানুষের কাছে রানি-কাজলদের পুজো হিসেবেই পরিচিত। এ বছরও পুজোর আয়োজনে সামিল হলেন কাজল, তানিশা মুখোপাধ্যায় এবং মা তনুজা। তবে উৎসবের আবহেও নজর কেড়েছে রানি মুখোপাধ্যায়ের অনুপস্থিতি।


নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো এবার ৮০ বছরে পা দিল। শুক্রবার দেবীর অকালবোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখার্জি পরিবারের সদস্যরা। পরিবারের প্রবীণতম সদস্য তনুজা প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন। এরপর মা ও বোনকে সঙ্গে নিয়ে দেবীবরণে অংশ নেন কাজল। পুজোর নানা মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কাজল। ছবিগুলিতে ধরা পড়েছে পরিবারের একসঙ্গে পুজো উদ্‌যাপনের মুহূর্ত।




ছবির সঙ্গে ‘মা’-কে ঘিরে আবেগঘন বার্তাও দিয়েছেন কাজল। তিনি লিখেছেন, “আজকের দিনটা ছিল পুরোপুরি ‘মা’কে নিয়ে— একজন মা হিসেবে, কন্যা হিসেবে, রক্ষাকর্ত্রী হিসেবে এবং দেবী হিসেবে! জয় মা দুর্গা। শুরু হল উৎসবের উন্মাদনা।” তবে এবার পুজোয় অনুপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়। গত ২২ সেপ্টেম্বর মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে হারিয়েছেন অভিনেত্রী। মাতৃবিয়োগের পর জ্যোতির্লিঙ্গে পুজো দিতেও গিয়েছিলেন তিনি। মাকে হারানোর পর এবার মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় তাঁর দেখা না মেলায় স্বাভাবিকভাবেই নজরে পড়েছে অনুরাগীদের।

বিষয় : Mumbai Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোয় চাঁদের হাট! মা এবং বোনকে নিয়ে দেবীবরণে কাজল, উৎসবের আবহে কোথায় রানি?

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: দেশের যে প্রান্তেই বাঙালি থাকুক, দুর্গাপুজো এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে সর্বত্র। কলকাতার মতো মুম্বইয়েও ধুমধাম করে আয়োজিত হয় শারদোৎসব। আর সেই আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। তবে মায়ানগরীর কথা উঠলে বিশেষভাবে চর্চায় আসে মুখার্জি পরিবারের দুর্গাপুজো। নর্থ বম্বে সর্বজনীনের এই পুজো মানুষের কাছে রানি-কাজলদের পুজো হিসেবেই পরিচিত। এ বছরও পুজোর আয়োজনে সামিল হলেন কাজল, তানিশা মুখোপাধ্যায় এবং মা তনুজা। তবে উৎসবের আবহেও নজর কেড়েছে রানি মুখোপাধ্যায়ের অনুপস্থিতি।নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো এবার ৮০ বছরে পা দিল। শুক্রবার দেবীর অকালবোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখার্জি পরিবারের সদস্যরা। পরিবারের প্রবীণতম সদস্য তনুজা প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন। এরপর মা ও বোনকে সঙ্গে নিয়ে দেবীবরণে অংশ নেন কাজল। পুজোর নানা মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কাজল। ছবিগুলিতে ধরা পড়েছে পরিবারের একসঙ্গে পুজো উদ্‌যাপনের মুহূর্ত।ছবির সঙ্গে ‘মা’-কে ঘিরে আবেগঘন বার্তাও দিয়েছেন কাজল। তিনি লিখেছেন, “আজকের দিনটা ছিল পুরোপুরি ‘মা’কে নিয়ে— একজন মা হিসেবে, কন্যা হিসেবে, রক্ষাকর্ত্রী হিসেবে এবং দেবী হিসেবে! জয় মা দুর্গা। শুরু হল উৎসবের উন্মাদনা।” তবে এবার পুজোয় অনুপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়। গত ২২ সেপ্টেম্বর মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে হারিয়েছেন অভিনেত্রী। মাতৃবিয়োগের পর জ্যোতির্লিঙ্গে পুজো দিতেও গিয়েছিলেন তিনি। মাকে হারানোর পর এবার মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় তাঁর দেখা না মেলায় স্বাভাবিকভাবেই নজরে পড়েছে অনুরাগীদের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত