Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Karan Johar: শেষ মরশুমের আগেই বিস্ফোরক করণ! ‘কফি উইথ করণ’-এর বিতর্ক নিয়ে বড় স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
Karan Johar: শেষ মরশুমের আগেই বিস্ফোরক করণ! ‘কফি উইথ করণ’-এর বিতর্ক নিয়ে বড় স্বীকারোক্তি
‘কফি উইথ করণ’-এর শেষ অধ্যায়ের ঘোষণা করণ জোহরের। সংগৃহীত ছবি

করণ জোহরের জনপ্রিয় টক শো কফি ‘উইথ করণ’। দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই শো-তে উঠে এসেছে বলিউডের অন্দরমহলের নানা গল্প, সম্পর্কের সমীকরণ আর বিতর্ক। সেলেবদের কাজ, ব্যক্তিগত জীবন সবই বের করে আনতেন প্রযোজক-সঞ্চালক। এমন সব প্রশ্ন করতেন, তারকাও সেই উত্তর দিতে একেবারে ধরাশায়ী হয়ে পড়তেন। তারকাদের মুখ থেকে বেরিয়ে আসা কোনও মন্তব্য কখনও তৈরি করেছে নতুন গুঞ্জন, কখনও আবার বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। সেই জনপ্রিয় টক শো এবার সত্যিই বন্ধের পথে।


করণ জানিয়েছেন, দর্শক-অনুরাগীমহলের মনোরঞ্জন করে ‘কফি উইথ করণ’-এর শেষ অধ্যায় নিয়ে হাজির হচ্ছেন তিনি।  আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে শোয়ের অন্তিম তথা নবম মরশুম। তার আগেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। আর সেখানেই নিজের শো ঘিরে এত বছরের বিতর্ককে খানিকটা ব্যঙ্গের সুরে ফিরে দেখেছেন করণ। প্রোমোয় করণ বলেন, “আমি তো দেশের বড় বড় তারকাদের কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিলাম! আজও আমাকে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণের তকমা বয়ে বেড়াতে হচ্ছে। ‘অনুমান ভিত্তিক কথাবার্তা তো একসময়ে জাতীয় শব্দে পরিণত হয়েছিল। আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে।” 


‘কফি উইথ করণ’-এর কাউচে বসে সেলেবরা নিজেদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং সহ-অভিনেতাদের নিয়ে কথা বলেছেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। কখনও সেই মন্তব্য ঘিরে তারকাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এবার সেই দীর্ঘ যাত্রাতেই দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়েছেন করণ। কেন শেষ করছেন শো? তার ব্যাখ্যায়  “কিছু সফর শেষ করার পরিকল্পনা থাকে না। কিন্তু একটা সময়ে আপনি ঠিকই বুঝতে পারেন যে, এখনই সময় সেগুলিকে বিদায় জানানোর। এই শেষ মরশুমে আমার একমাত্র উদ্দেশ্য, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাঁদের সকলের সঙ্গে সেই কফি মগ তুলে ধরা, যাঁরা ‘কফি উইথ করণ’কে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন।” 

বিষয় : Karan Johar Koffee with Karan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


Karan Johar: শেষ মরশুমের আগেই বিস্ফোরক করণ! ‘কফি উইথ করণ’-এর বিতর্ক নিয়ে বড় স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
করণ জোহরের জনপ্রিয় টক শো কফি ‘উইথ করণ’। দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই শো-তে উঠে এসেছে বলিউডের অন্দরমহলের নানা গল্প, সম্পর্কের সমীকরণ আর বিতর্ক। সেলেবদের কাজ, ব্যক্তিগত জীবন সবই বের করে আনতেন প্রযোজক-সঞ্চালক। এমন সব প্রশ্ন করতেন, তারকাও সেই উত্তর দিতে একেবারে ধরাশায়ী হয়ে পড়তেন। তারকাদের মুখ থেকে বেরিয়ে আসা কোনও মন্তব্য কখনও তৈরি করেছে নতুন গুঞ্জন, কখনও আবার বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। সেই জনপ্রিয় টক শো এবার সত্যিই বন্ধের পথে।করণ জানিয়েছেন, দর্শক-অনুরাগীমহলের মনোরঞ্জন করে ‘কফি উইথ করণ’-এর শেষ অধ্যায় নিয়ে হাজির হচ্ছেন তিনি।  আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে শোয়ের অন্তিম তথা নবম মরশুম। তার আগেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। আর সেখানেই নিজের শো ঘিরে এত বছরের বিতর্ককে খানিকটা ব্যঙ্গের সুরে ফিরে দেখেছেন করণ। প্রোমোয় করণ বলেন, “আমি তো দেশের বড় বড় তারকাদের কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিলাম! আজও আমাকে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণের তকমা বয়ে বেড়াতে হচ্ছে। ‘অনুমান ভিত্তিক কথাবার্তা তো একসময়ে জাতীয় শব্দে পরিণত হয়েছিল। আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে।” ‘কফি উইথ করণ’-এর কাউচে বসে সেলেবরা নিজেদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং সহ-অভিনেতাদের নিয়ে কথা বলেছেন, যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। কখনও সেই মন্তব্য ঘিরে তারকাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এবার সেই দীর্ঘ যাত্রাতেই দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়েছেন করণ। কেন শেষ করছেন শো? তার ব্যাখ্যায়  “কিছু সফর শেষ করার পরিকল্পনা থাকে না। কিন্তু একটা সময়ে আপনি ঠিকই বুঝতে পারেন যে, এখনই সময় সেগুলিকে বিদায় জানানোর। এই শেষ মরশুমে আমার একমাত্র উদ্দেশ্য, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাঁদের সকলের সঙ্গে সেই কফি মগ তুলে ধরা, যাঁরা ‘কফি উইথ করণ’কে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন।” 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত