Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Salad Recipe: কোহলির ফিটনেস ডায়েটে এই স্যালাড! কী কী দিয়ে বানাবেন, জানুন সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
 Salad Recipe: কোহলির ফিটনেস ডায়েটে এই স্যালাড! কী কী দিয়ে বানাবেন, জানুন সহজ রেসিপি
FILE IMAGE

পছন্দের তারকার মতো ফিট থাকতে চান সকলেই। আর ফিটনেসের কথা উঠলে বিরাট কোহলির নাম আসবেই। নিজের খাবারদাবার নিয়ে বরাবরই সচেতন ভারতীয় ক্রিকেটার। তাঁর খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারের গুরুত্ব বরাবরই বেশি। বিরাটের পছন্দের খাবারের তালিকায় থাকা একটি স্যালাড নিয়েও তাই কৌতূহল কম নয়। এমনকী তাঁর রেস্তোরাঁ ‘ওয়ানএইট কমিউন’-এর মেনুতেও এই ধরনের স্যালাড পাওয়া যায়।


তবে এটি শুধু তারকাদের জন্য নয়। হালকা অথচ পুষ্টিকর খেতে চাইলে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই স্যালাড। কিনোয়া, সবুজ শাকপাতা, ক্যাপসিকাম, তরমুজ এবং কাজুবাদামের মিশ্রণে তৈরি হয় এই পদ। একসঙ্গে পাওয়া যায় কার্বোহাইড্রেট, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট।


কীভাবে বানাবেন? 


প্রথমে অর্ধেক কাপ কিনোয়া ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করুন। তারপর একটি ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে হালকা রোস্ট করে রাখুন। এক কাপ তরমুজও ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি বড় বাটিতে এক কাপ মিক্সড গ্রিনসের সঙ্গে সেদ্ধ কিনোয়া, রোস্ট করা ক্যাপসিকাম এবং তরমুজ মিশিয়ে নিন।


এবার তৈরি করতে হবে স্যালাডের ড্রেসিং। একটি ছোট পাত্রে দু’টেবিলচামচ অলিভ অয়েল, এক টেবিলচামচ ভিনিগার, এক চা-চামচ মধু, আধ চা-চামচ চিলি ফ্লেকস, আধ চা-চামচ মাস্টার্ড সস এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই ড্রেসিং স্যালাডের উপর ঢেলে সবকিছু ভালো করে টস করে নিন।


সবশেষে দু’টেবিলচামচ কাজুবাদাম হালকা ভেঙে স্যালাডের উপর ছড়িয়ে দিন। কাজুবাদাম একেবারে গুঁড়ো না করে একটু দানা দানা রাখলে খাওয়ার সময় বাড়তি ক্রাঞ্চ পাওয়া যাবে। তৈরি বিরাটের পছন্দের স্টাইলের এই স্যালাড।

বিষয় : viratkohli healthydiet fitnesscheck saladrecipe

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


Salad Recipe: কোহলির ফিটনেস ডায়েটে এই স্যালাড! কী কী দিয়ে বানাবেন, জানুন সহজ রেসিপি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পছন্দের তারকার মতো ফিট থাকতে চান সকলেই। আর ফিটনেসের কথা উঠলে বিরাট কোহলির নাম আসবেই। নিজের খাবারদাবার নিয়ে বরাবরই সচেতন ভারতীয় ক্রিকেটার। তাঁর খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারের গুরুত্ব বরাবরই বেশি। বিরাটের পছন্দের খাবারের তালিকায় থাকা একটি স্যালাড নিয়েও তাই কৌতূহল কম নয়। এমনকী তাঁর রেস্তোরাঁ ‘ওয়ানএইট কমিউন’-এর মেনুতেও এই ধরনের স্যালাড পাওয়া যায়।তবে এটি শুধু তারকাদের জন্য নয়। হালকা অথচ পুষ্টিকর খেতে চাইলে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই স্যালাড। কিনোয়া, সবুজ শাকপাতা, ক্যাপসিকাম, তরমুজ এবং কাজুবাদামের মিশ্রণে তৈরি হয় এই পদ। একসঙ্গে পাওয়া যায় কার্বোহাইড্রেট, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট।কীভাবে বানাবেন? প্রথমে অর্ধেক কাপ কিনোয়া ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করুন। তারপর একটি ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে হালকা রোস্ট করে রাখুন। এক কাপ তরমুজও ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি বড় বাটিতে এক কাপ মিক্সড গ্রিনসের সঙ্গে সেদ্ধ কিনোয়া, রোস্ট করা ক্যাপসিকাম এবং তরমুজ মিশিয়ে নিন।এবার তৈরি করতে হবে স্যালাডের ড্রেসিং। একটি ছোট পাত্রে দু’টেবিলচামচ অলিভ অয়েল, এক টেবিলচামচ ভিনিগার, এক চা-চামচ মধু, আধ চা-চামচ চিলি ফ্লেকস, আধ চা-চামচ মাস্টার্ড সস এবং স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই ড্রেসিং স্যালাডের উপর ঢেলে সবকিছু ভালো করে টস করে নিন।সবশেষে দু’টেবিলচামচ কাজুবাদাম হালকা ভেঙে স্যালাডের উপর ছড়িয়ে দিন। কাজুবাদাম একেবারে গুঁড়ো না করে একটু দানা দানা রাখলে খাওয়ার সময় বাড়তি ক্রাঞ্চ পাওয়া যাবে। তৈরি বিরাটের পছন্দের স্টাইলের এই স্যালাড।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত