Hidden Stories (বাংলা)
সর্বশেষ

CM Suvendu Adhikari: বৃষ্টি মাথায় প্রচার, মুখে ‘শুভেন্দুই শেষ কথা’! ভোটের আগে নন্দীগ্রামে জোড়া সভা শুভেন্দুর, বড় বার্তা হাসিরানির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
 CM Suvendu Adhikari: বৃষ্টি মাথায় প্রচার, মুখে ‘শুভেন্দুই শেষ কথা’! ভোটের আগে নন্দীগ্রামে জোড়া সভা শুভেন্দুর, বড় বার্তা হাসিরানির
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

নন্দীগ্রামঃ উপনির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে জোরদার প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। স্থানীয় একাধিক মন্দিরে পুজোও দেন বিজেপি প্রার্থী।

প্রচারে গিয়ে বারবার  শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা মন্তব্য করেন হাসিরানি। তাঁর কথায়, “নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীর মাটি। এই মাটিতে শুভেন্দু অধিকারীই শেষ কথা।” তিনি আরও বলেন, “নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী। তাঁর হয়েই প্রতিনিধিত্ব করব আমি। তিনিই সব।” এরই মধ্যে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে আসার কথাও জানিয়েছেন হাসিরানি। তিনি বলেন, আগামী ২ ও ৪ অক্টোবর নন্দীগ্রামে দু’টি সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রচারের শুরু থেকেই ভোটের ব্যবধান বাড়ানোর লক্ষ্যের কথা বলে আসছেন হাসিরানি রথ। এর আগে তিনি বলেছিলেন, “শুভেন্দুবাবুর আত্মার সঙ্গে জড়িত এই আসন। শুভেন্দুবাবুই কাজ করবেন। প্রতিনিধিত্ব করব আমি।” 


অন্যদিকে, নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে একাধিক রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে এবার রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফলে একদিকে নন্দীগ্রামে শুভেন্দুর জোড়া সভা, অন্যদিকে রেজিনগরে মমতার সম্ভাব্য প্রচার দুই কেন্দ্রেই শেষ মুহূর্তের রাজনৈতিক কর্মসূচির দিকে নজর রাজনৈতিক মহলের।

বিষয় : Mamata Banerjee CM Suvendu Adhikari Nandigram Bypoll

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


CM Suvendu Adhikari: বৃষ্টি মাথায় প্রচার, মুখে ‘শুভেন্দুই শেষ কথা’! ভোটের আগে নন্দীগ্রামে জোড়া সভা শুভেন্দুর, বড় বার্তা হাসিরানির

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নন্দীগ্রামঃ উপনির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে জোরদার প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। স্থানীয় একাধিক মন্দিরে পুজোও দেন বিজেপি প্রার্থী। প্রচারে গিয়ে বারবার  শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা মন্তব্য করেন হাসিরানি। তাঁর কথায়, “নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীর মাটি। এই মাটিতে শুভেন্দু অধিকারীই শেষ কথা।” তিনি আরও বলেন, “নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী। তাঁর হয়েই প্রতিনিধিত্ব করব আমি। তিনিই সব।” এরই মধ্যে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে আসার কথাও জানিয়েছেন হাসিরানি। তিনি বলেন, আগামী ২ ও ৪ অক্টোবর নন্দীগ্রামে দু’টি সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রচারের শুরু থেকেই ভোটের ব্যবধান বাড়ানোর লক্ষ্যের কথা বলে আসছেন হাসিরানি রথ। এর আগে তিনি বলেছিলেন, “শুভেন্দুবাবুর আত্মার সঙ্গে জড়িত এই আসন। শুভেন্দুবাবুই কাজ করবেন। প্রতিনিধিত্ব করব আমি।” অন্যদিকে, নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে একাধিক রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে এবার রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফলে একদিকে নন্দীগ্রামে শুভেন্দুর জোড়া সভা, অন্যদিকে রেজিনগরে মমতার সম্ভাব্য প্রচার দুই কেন্দ্রেই শেষ মুহূর্তের রাজনৈতিক কর্মসূচির দিকে নজর রাজনৈতিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত