Hidden Stories (বাংলা)
সর্বশেষ

PIA: কেবিন ক্রুদের পোশাকে বড় বদল! পাকিস্তানের বিমানসংস্থার এই সিদ্ধান্ত ঘিরে কেন ক্ষুব্ধ নেটপাড়া?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
PIA: কেবিন ক্রুদের পোশাকে বড় বদল! পাকিস্তানের বিমানসংস্থার এই সিদ্ধান্ত ঘিরে কেন ক্ষুব্ধ নেটপাড়া?
ছবিঃ সংগৃহীত

দশ বছর পর কেবিন ক্রুদের পোশাক বদলেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA)। সংস্থার ভাবমূর্তি নতুনভাবে তুলে ধরতেই এই পরিবর্তন আনা হয়েছে। কিন্তু নতুন ইউনিফর্ম প্রকাশ্যে আসার পর প্রশংসার বদলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, "আর্থিক সমস্যায় জর্জরিত বিমানসংস্থার এখন কি সত্যিই ইউনিফর্ম বদলানোই সবচেয়ে জরুরি?"


চলতি মাসের গোড়ায় একটি বিশেষ অনুষ্ঠানে নতুন পোশাকের আনুষ্ঠানিক প্রকাশ করে PIA। সংস্থার দাবি, পাকিস্তানের একাধিক নামী ফ্যাশন ডিজাইনারের পরামর্শ নিয়ে এই নতুন ডিজাইন তৈরি হয়েছে। নতুন ইউনিফর্মে ব্যবহার করা হয়েছে মূলত গাঢ় ফরেস্ট গ্রিন এবং হালকা গ্রে-ব্লু রং। পুরুষ কেবিন ক্রুদের জন্য রয়েছে টেইলর্ড জ্যাকেট, ট্রাউজার্স এবং নকশা করা টাই। মহিলাদের পোশাকে রয়েছে ম্যাচিং ট্রাউজার্সের সঙ্গে ফিটেড ওয়েস্টকোট। সঙ্গে রাখা হয়েছে স্কার্ফ এবং একই রঙের ক্যাপ।

তবে নতুন পোশাক নকশা নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তার চেয়ে বেশি চর্চা শুরু হয়েছে PIA-র সামগ্রিক পরিষেবা ও আর্থিক পরিস্থিতি নিয়ে। সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ইউনিফর্মে আরও উন্নতির সুযোগ রয়েছে। আর এক জনের বক্তব্য, নতুন পোশাকের আগে বিমান, পরিষেবার মান, যাত্রীদের অভিজ্ঞতা এবং কর্মীদের পেশাদারিত্বের দিকে নজর দেওয়া উচিত ছিল। এক নেটিজেনের মন্তব্যে উঠে এসেছে বিমানের আসন, পরিচ্ছন্নতা, ওয়াশরুমে জল, কম্বল-বালিশের মতো যাত্রী পরিষেবার একাধিক সমস্যা। তাঁর বক্তব্য, বাহ্যিক পরিবর্তনের বদলে আগে বিমান ও যাত্রী পরিষেবার মৌলিক সমস্যাগুলি মেটানো জরুরি।

PIA-র নতুন ইউনিফর্ম প্রকাশের সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, এর আগে জ্বালানির দাম বৃদ্ধি ও লোকসানের আশঙ্কায় যাত্রী ছাড় কমানো এবং একাধিক রুটে উড়ান কমানোর মতো সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। সংযুক্ত আরব আমিরশাহি-সহ কয়েকটি উপসাগরীয় রুটে পরিষেবাও সাময়িকভাবে কমানো বা বন্ধ রাখা হয়েছিল। এর মধ্যেই বহরে তিনটি বিমান যোগ হলেও আর্থিক চাপ পুরোপুরি কাটেনি। আর্থিক সমস্যার মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরে PIA-র ৭৫ শতাংশ শেয়ার প্রায় ১৩৫ বিলিয়ন পাকিস্তানি টাকায় আরিফ হাবিবের নেতৃত্বাধীন একটি সংস্থার কাছে বিক্রি করা হয়। 

বিষয় : Pakistan International Airlines Flight Crew Crew Uniform

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


PIA: কেবিন ক্রুদের পোশাকে বড় বদল! পাকিস্তানের বিমানসংস্থার এই সিদ্ধান্ত ঘিরে কেন ক্ষুব্ধ নেটপাড়া?

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দশ বছর পর কেবিন ক্রুদের পোশাক বদলেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (PIA)। সংস্থার ভাবমূর্তি নতুনভাবে তুলে ধরতেই এই পরিবর্তন আনা হয়েছে। কিন্তু নতুন ইউনিফর্ম প্রকাশ্যে আসার পর প্রশংসার বদলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, "আর্থিক সমস্যায় জর্জরিত বিমানসংস্থার এখন কি সত্যিই ইউনিফর্ম বদলানোই সবচেয়ে জরুরি?"চলতি মাসের গোড়ায় একটি বিশেষ অনুষ্ঠানে নতুন পোশাকের আনুষ্ঠানিক প্রকাশ করে PIA। সংস্থার দাবি, পাকিস্তানের একাধিক নামী ফ্যাশন ডিজাইনারের পরামর্শ নিয়ে এই নতুন ডিজাইন তৈরি হয়েছে। নতুন ইউনিফর্মে ব্যবহার করা হয়েছে মূলত গাঢ় ফরেস্ট গ্রিন এবং হালকা গ্রে-ব্লু রং। পুরুষ কেবিন ক্রুদের জন্য রয়েছে টেইলর্ড জ্যাকেট, ট্রাউজার্স এবং নকশা করা টাই। মহিলাদের পোশাকে রয়েছে ম্যাচিং ট্রাউজার্সের সঙ্গে ফিটেড ওয়েস্টকোট। সঙ্গে রাখা হয়েছে স্কার্ফ এবং একই রঙের ক্যাপ।তবে নতুন পোশাক নকশা নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তার চেয়ে বেশি চর্চা শুরু হয়েছে PIA-র সামগ্রিক পরিষেবা ও আর্থিক পরিস্থিতি নিয়ে। সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ইউনিফর্মে আরও উন্নতির সুযোগ রয়েছে। আর এক জনের বক্তব্য, নতুন পোশাকের আগে বিমান, পরিষেবার মান, যাত্রীদের অভিজ্ঞতা এবং কর্মীদের পেশাদারিত্বের দিকে নজর দেওয়া উচিত ছিল। এক নেটিজেনের মন্তব্যে উঠে এসেছে বিমানের আসন, পরিচ্ছন্নতা, ওয়াশরুমে জল, কম্বল-বালিশের মতো যাত্রী পরিষেবার একাধিক সমস্যা। তাঁর বক্তব্য, বাহ্যিক পরিবর্তনের বদলে আগে বিমান ও যাত্রী পরিষেবার মৌলিক সমস্যাগুলি মেটানো জরুরি।PIA-র নতুন ইউনিফর্ম প্রকাশের সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, এর আগে জ্বালানির দাম বৃদ্ধি ও লোকসানের আশঙ্কায় যাত্রী ছাড় কমানো এবং একাধিক রুটে উড়ান কমানোর মতো সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। সংযুক্ত আরব আমিরশাহি-সহ কয়েকটি উপসাগরীয় রুটে পরিষেবাও সাময়িকভাবে কমানো বা বন্ধ রাখা হয়েছিল। এর মধ্যেই বহরে তিনটি বিমান যোগ হলেও আর্থিক চাপ পুরোপুরি কাটেনি। আর্থিক সমস্যার মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরে PIA-র ৭৫ শতাংশ শেয়ার প্রায় ১৩৫ বিলিয়ন পাকিস্তানি টাকায় আরিফ হাবিবের নেতৃত্বাধীন একটি সংস্থার কাছে বিক্রি করা হয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত