ক্যানবেরা : ৩৩ মিনিটেই ২-১!
তাহলে কী ভারতের মাটিতে পা দেওয়ার আগে ফের একবার হোঁচট? এই ভাবনা যখন ব্রাজিল শিবিরে, তখনই ত্রাতা রাফিনহা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমতায় ফিরল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সফরের দ্বিতীয় ম্যাচে অ্যানচেলত্তির ছেলেরা শুরুটা কিন্তু ভালই করেছিল।
ম্যাচের তিন মিনিটেই ভেন্ডারসনের গোলে লিড পায় ব্রাজিল। প্রথম একাদশে গুটি কয়েক পরিবর্তন করেই এদিন মাঠে নেমেছিলেন ব্রাজিল। কিন্তু ২৮ মিনিটে ম্যাচের রঙ ঘুরিয়ে দেয় অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে আলেসান্দ্রোর গোলে ম্যাচে সমতায় ফেরে সকারুজ। ৩৩ মিনিটে ব্রাজিলের গোলে বল ঠেলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
তারপর থেকেই ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। ম্যাচের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে ২-২ করেন রাফিনহা। কার্যত স্বস্তি নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়ররা। দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ম্যাচ বার করে ব্রাজিল। দলের হয়ে চতুর্থ গোল ভিনিসিয়াস জুনিয়রের।
“ম্যাচটা কঠিন ছিল, অস্ট্রেলিয়া অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী,” বললেন ব্রাজিলের ম্যানেজার কার্লো আনচেলোত্তি। তাঁর মতে, “খেলার মান বেশ উঁচু ছিল। ওরা যথেষ্ট গতি ও তীব্রতা নিয়ে খেলেছে, ফুটবলারদের মান দারুণ এবং শারীরিক দিক থেকেও ওরা খুব শক্তিশালী।”
ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয় অর্ধে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। এনদ্রিক আচমকা সাউটারকে একটি বাজে ট্যাকল করতেই দুই দলের ফুটবলাররা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
এর পর ব্রাজিল দারুণভাবে খেলায় ফেরে এবং ম্যাচ শেষের মিনিট কুড়ি আগে ফের লিড নেয়। বক্সের ভেতর এনদ্রিকের ব্যাক-পাস ধরে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ব্রুনো গিমারেস।
ম্যাচের শেষলগ্নে ব্রাজিলের জয় সুনিশ্চিত হয়, যখন বক্সের ভেতরে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে বসেন নেস্টোরি ইরানকুন্ডা। পেনাল্টি থেকে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
ম্যাচ শেষে মেটক্যাফ জানান, ব্রাজিলের বিরুদ্ধে এই দুটি ম্যাচ প্রমাণ করে দিয়েছে যে আগামী বছর সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপে অস্ট্রেলিয়া অন্যতম দাবিদার হতে চলেছে। “ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে এই দুটো দুর্দান্ত ম্যাচ খেললাম আমরা,” বলেন মেটক্যাফ। “আমরা প্রমাণ করে দিয়েছি যে এই মাপের দলের মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা আমাদের রয়েছে। আমার মনে হয়, এশিয়ান কাপে আমাদের ভালো রকম সুযোগ থাকছে।”

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন