Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: দুর্গাপুজোয় মায়ের ভোগে মিষ্টি থাকবেই! বনেদি বাড়ির ঐতিহ্য মেনে অষ্টমীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ৩ পদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬
Durga Puja 2026: দুর্গাপুজোয় মায়ের ভোগে মিষ্টি থাকবেই! বনেদি বাড়ির ঐতিহ্য মেনে অষ্টমীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ৩ পদ
পুজোর ভোগে রকমারি মিষ্টি। সংগৃহীত ছবি

দুর্গাপুজো মানেই পুজোর গন্ধ, ঢাকের আওয়াজ আর ভোগের রকমারি পদ। বিশেষ করে বনেদি বাড়ির পুজোয় ভোগের তালিকায় থাকে বহু পুরনো রেসিপি। সব কিছুর মাঝে মিষ্টি তো থাকবেই। তবে সেই স্বাদ পেতে বনেদি বাড়ি যেতে হবে? একদমই না। অষ্টমীর দিন বাড়িতেই সহজ উপায়ে তৈরি করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন সাবেকি এই তিন মিষ্টি।


কোচবিহারের গোপীনাথ বাড়ির পুজোর ভোগে রয়েছে বিশেষ ধরনের ক্ষীরমোহন। এই মিষ্টি বানাতে লাগবে ৩ লিটার দুধ, ৩ কাপ ছানার জল, ৪-৫টি এলাচ, ১ কাপ চিনি, ১০০ গ্রাম ময়দা এবং ৫০ গ্রাম সুজি। প্রথমে ৩ কাপ জল ও ৩ কাপ চিনি দিয়ে পাতলা শিরা তৈরি করুন। তারপর ছানা কাটিয়ে নিন। জল ঝরিয়ে ছানার সঙ্গে এলাচ, ময়দা, চিনি ও সুজি ভালো করে মেখে ছোট ছোট গোল মিষ্টি তৈরি করুন। এবার সেগুলি শিরায় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করুন। শিরা থেকে মিষ্টি তুলে ক্ষীরের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি ক্ষীরমোহন।


এবার আসা যাক ইতিনার বৈদ্যনাথ মুখোপাধ্যায় বাড়ির নারকেলের তক্তিতে। বিশেষ কাঠের ছাঁচে তৈরি করা হয় এই মিষ্টি। নারকেলের তক্তি বানাতে লাগবে ২ কাপ কোরানো নারকেল, আধ কাপ ক্ষীর, ১ কাপ গুড়, আধ কাপ সাদা তিল এবং পছন্দের ছাঁচ। প্রথমে তিল কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিন। এরপর কোরানো নারকেল, ক্ষীর ও গুড় একসঙ্গে কড়াইয়ে দিয়ে ভালো করে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তিলের গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার গরম থাকতে থাকতে ছাঁচে চেপে বসিয়ে দিন। ঠান্ডা হলেই তৈরি নারকেলের তক্তি।

তৃতীয় পদটি কারকুনবাটির মুখোপাধ্যায় বাড়ির আটার নাড়ু। প্রায় আড়াইশো বছরের পুরনো এই পুজোর ভোগে এই নাড়ুর বিশেষ জায়গা রয়েছে। এই নাড়ু বানাতে লাগবে ৪ কাপ কোরানো নারকেল, আধ কাপ আটা, ২ কাপ আখের গুড়, আধ কাপ ভেলি গুড়, ৫-৬টি বড় এলাচ এবং ৫-৬ টেবিল চামচ ঘি। প্রথমে কড়াইয়ে নারকেল, ঘি ও আখের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কিছুটা জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ ও আটা দিয়ে দ্রুত নাড়তে হবে। মিশ্রণটি পাক ধরে এলে আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করুন। এরপর হাতে সামান্য ঘি মেখে গোল করে নাড়ু বানিয়ে নিন।

বিষয় : Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: দুর্গাপুজোয় মায়ের ভোগে মিষ্টি থাকবেই! বনেদি বাড়ির ঐতিহ্য মেনে অষ্টমীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ৩ পদ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
দুর্গাপুজো মানেই পুজোর গন্ধ, ঢাকের আওয়াজ আর ভোগের রকমারি পদ। বিশেষ করে বনেদি বাড়ির পুজোয় ভোগের তালিকায় থাকে বহু পুরনো রেসিপি। সব কিছুর মাঝে মিষ্টি তো থাকবেই। তবে সেই স্বাদ পেতে বনেদি বাড়ি যেতে হবে? একদমই না। অষ্টমীর দিন বাড়িতেই সহজ উপায়ে তৈরি করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন সাবেকি এই তিন মিষ্টি।কোচবিহারের গোপীনাথ বাড়ির পুজোর ভোগে রয়েছে বিশেষ ধরনের ক্ষীরমোহন। এই মিষ্টি বানাতে লাগবে ৩ লিটার দুধ, ৩ কাপ ছানার জল, ৪-৫টি এলাচ, ১ কাপ চিনি, ১০০ গ্রাম ময়দা এবং ৫০ গ্রাম সুজি। প্রথমে ৩ কাপ জল ও ৩ কাপ চিনি দিয়ে পাতলা শিরা তৈরি করুন। তারপর ছানা কাটিয়ে নিন। জল ঝরিয়ে ছানার সঙ্গে এলাচ, ময়দা, চিনি ও সুজি ভালো করে মেখে ছোট ছোট গোল মিষ্টি তৈরি করুন। এবার সেগুলি শিরায় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করুন। শিরা থেকে মিষ্টি তুলে ক্ষীরের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি ক্ষীরমোহন।এবার আসা যাক ইতিনার বৈদ্যনাথ মুখোপাধ্যায় বাড়ির নারকেলের তক্তিতে। বিশেষ কাঠের ছাঁচে তৈরি করা হয় এই মিষ্টি। নারকেলের তক্তি বানাতে লাগবে ২ কাপ কোরানো নারকেল, আধ কাপ ক্ষীর, ১ কাপ গুড়, আধ কাপ সাদা তিল এবং পছন্দের ছাঁচ। প্রথমে তিল কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিন। এরপর কোরানো নারকেল, ক্ষীর ও গুড় একসঙ্গে কড়াইয়ে দিয়ে ভালো করে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তিলের গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার গরম থাকতে থাকতে ছাঁচে চেপে বসিয়ে দিন। ঠান্ডা হলেই তৈরি নারকেলের তক্তি।তৃতীয় পদটি কারকুনবাটির মুখোপাধ্যায় বাড়ির আটার নাড়ু। প্রায় আড়াইশো বছরের পুরনো এই পুজোর ভোগে এই নাড়ুর বিশেষ জায়গা রয়েছে। এই নাড়ু বানাতে লাগবে ৪ কাপ কোরানো নারকেল, আধ কাপ আটা, ২ কাপ আখের গুড়, আধ কাপ ভেলি গুড়, ৫-৬টি বড় এলাচ এবং ৫-৬ টেবিল চামচ ঘি। প্রথমে কড়াইয়ে নারকেল, ঘি ও আখের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কিছুটা জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ ও আটা দিয়ে দ্রুত নাড়তে হবে। মিশ্রণটি পাক ধরে এলে আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করুন। এরপর হাতে সামান্য ঘি মেখে গোল করে নাড়ু বানিয়ে নিন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত