Hidden Stories (বাংলা)
সর্বশেষ

CM Suvendu Adhikari: আবাস যোজনার মালিক এবার মহিলারা! অন্নপূর্ণা দিবসে নারী ক্ষমতায়নে ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari: আবাস যোজনার মালিক এবার মহিলারা! অন্নপূর্ণা দিবসে নারী ক্ষমতায়নে ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুর
সল্টলেকে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। নিজস্ব ছবি

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবসের বিশেষ মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য জোড়া বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নারী ক্ষমতায়নের রূপরেখা বদলে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, এখন থেকে বাংলায় 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'-র প্রতিটি নতুন বাড়ির রেজিস্ট্রেশন বা মালিকানা দেওয়া হবে পরিবারের মহিলাদের নামেই। একই সঙ্গে এদিন 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের চতুর্থ কিস্তির ৩,০০০ টাকা সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

বৃহস্পতিবার সল্টলেক বইমেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্যস্তরের মেগা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষেরও বেশি নতুন বাড়ি তৈরির তালিকা চূড়ান্ত করা হয়েছে। আর এই প্রতিটি বাড়ির মালিক হবেন বাড়ির মহিলারা। চুক্তিপত্র বা এগ্রিমেন্ট হবে তাঁদের নামেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মা-বোনেদের গৃহকর্ত্রী করাই আমাদের সরকারের মূল লক্ষ্য।”

এদিনের মঞ্চ থেকে কেবল ভাতা নয়, রাজ্যের প্রশাসনিক সংস্কার ও সামাজিক পরিবর্তনের বার্তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, “এই সরকার শুধু আর্থিক ভাতা দিতে আসেনি, সামাজিক সংস্কার করতে এসেছে।” 

বিশেষ করে বাংলায় বাল্যবিবাহ এবং কম বয়সে মাতৃত্বের মতো বিপজ্জনক প্রবণতা রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি তথ্য তুলে ধরে জানান, গত ৬ মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও টিনএজ ডেলিভারির ঘটনা ঘটেছে, যার মধ্যে কেবল মুর্শিদাবাদেই ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার ঘটনা ঘটেছে।

এই প্রসঙ্গে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দিলে আর ছাড় পাওয়া যাবে না। পাত্র-পাত্রীর অভিভাবকদের পাশাপাশি যে কাজি বা পুরোহিত এই বিয়ে দেবেন, তাঁদেরও শ্রীঘরে যেতে হবে। একই সাথে বাংলাকে সম্পূর্ণ 'নেশামুক্ত' করতে রাজ্যের সমস্ত বেআইনি মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার ডাক দেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীও ভার্চুয়াল বক্তব্যে অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে বাংলার নারীদের আত্মবিশ্বাস ও শক্তি বাড়াচ্ছে তা তুলে ধরেন। সব মিলিয়ে, মহালয়ার ঠিক মুখে আবাস যোজনার পূর্ণ মালিকানা মহিলাদের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত বঙ্গ রাজনীতি ও সমাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

বিষয় : HiddenStoriesNews #AwasYojana #SuvenduAdhikari #WomenEmpowerment #AnnapurnaBhandar #WestBengalNews #PMModiBirthday #KolkataNews #BengalPolitics #PradhanMantriAwasYojana #BanglaNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


CM Suvendu Adhikari: আবাস যোজনার মালিক এবার মহিলারা! অন্নপূর্ণা দিবসে নারী ক্ষমতায়নে ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুর

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবসের বিশেষ মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য জোড়া বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নারী ক্ষমতায়নের রূপরেখা বদলে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, এখন থেকে বাংলায় 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'-র প্রতিটি নতুন বাড়ির রেজিস্ট্রেশন বা মালিকানা দেওয়া হবে পরিবারের মহিলাদের নামেই। একই সঙ্গে এদিন 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের চতুর্থ কিস্তির ৩,০০০ টাকা সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।বৃহস্পতিবার সল্টলেক বইমেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্যস্তরের মেগা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষেরও বেশি নতুন বাড়ি তৈরির তালিকা চূড়ান্ত করা হয়েছে। আর এই প্রতিটি বাড়ির মালিক হবেন বাড়ির মহিলারা। চুক্তিপত্র বা এগ্রিমেন্ট হবে তাঁদের নামেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মা-বোনেদের গৃহকর্ত্রী করাই আমাদের সরকারের মূল লক্ষ্য।”এদিনের মঞ্চ থেকে কেবল ভাতা নয়, রাজ্যের প্রশাসনিক সংস্কার ও সামাজিক পরিবর্তনের বার্তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, “এই সরকার শুধু আর্থিক ভাতা দিতে আসেনি, সামাজিক সংস্কার করতে এসেছে।” বিশেষ করে বাংলায় বাল্যবিবাহ এবং কম বয়সে মাতৃত্বের মতো বিপজ্জনক প্রবণতা রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি তথ্য তুলে ধরে জানান, গত ৬ মাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ ও টিনএজ ডেলিভারির ঘটনা ঘটেছে, যার মধ্যে কেবল মুর্শিদাবাদেই ১৩ হাজার এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার ঘটনা ঘটেছে।এই প্রসঙ্গে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দিলে আর ছাড় পাওয়া যাবে না। পাত্র-পাত্রীর অভিভাবকদের পাশাপাশি যে কাজি বা পুরোহিত এই বিয়ে দেবেন, তাঁদেরও শ্রীঘরে যেতে হবে। একই সাথে বাংলাকে সম্পূর্ণ 'নেশামুক্ত' করতে রাজ্যের সমস্ত বেআইনি মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার ডাক দেন তিনি।প্রধানমন্ত্রী মোদীও ভার্চুয়াল বক্তব্যে অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে বাংলার নারীদের আত্মবিশ্বাস ও শক্তি বাড়াচ্ছে তা তুলে ধরেন। সব মিলিয়ে, মহালয়ার ঠিক মুখে আবাস যোজনার পূর্ণ মালিকানা মহিলাদের হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত বঙ্গ রাজনীতি ও সমাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত