25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Emraan Hashmi: টার্গেট ইমরান? রেইকি হয় বাড়িও! টাইগারকাণ্ডে নয়া মোড় 
বিনোদনTop-News

Emraan Hashmi: টার্গেট ইমরান? রেইকি হয় বাড়িও! টাইগারকাণ্ডে নয়া মোড় 

Share
ইমরান হাশমিকে খুনের ছক? সংগৃহীত ছবি।
Share

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তে নতুন মোড়। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাবি, হামলাকারীদের প্রথম নিশানা টাইগার ছিলেন না। তাঁদের নজরে ছিলেন বলিউডের দুই তারকা আমির খান ও ইমরান হাশমি। এমনকী, তাঁদের বাড়িতে রেইকি চালানোর চেষ্টাও হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তবে দুই অভিনেতার বাড়ির সন্ধান না পাওয়ায় সেই পরিকল্পনা স্ফল হয়নি। তাই অভিযুক্তরা নতুন পথ বেছে নেয়। 

সূত্রের খবর, টাইগারের উপর হামলার আগে প্রথমে সলমন খান ও আমির খানের বাড়ির আশপাশে নজর রেখেছিলেন অভিযুক্তরা। যদিও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সলমন খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। সেই সূত্রে আমির খানের বাড়িতেও রেইকি চালানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমিরের বাড়ি খুঁজে পায়নি হামলাকারীরা।

 এখানেই শেষ নয়। এরপর উঠে আসছে ইমরান হাশমির নাম। তাঁর বাড়িতেও রেইকি করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। কিন্তু স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করেও অভিনেতার বাড়ির ঠিকানা মেলেনি অভিযুক্তদের। তবে তদন্তের সূত্রে এই তথ্যগুলি প্রকাশ্যে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে।

পুলিশের দাবি, আমির ও ইমরানের তুলনায় টাইগারকে বেশি দেখা যায়। তাঁদের বাড়ি না খুঁজে পেয়ে  সোশ্যাল মিডিয়ায় টাইগার শ্রফের রিলস দেখে তাঁকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী, টাইগার প্রতি রবিবার জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান, সেখানেও রেইকি চালান অভিযুক্তরা। এরপরই অভিনেতাকে ঘিরে হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত রবিবারের ফুটবল অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘অল স্টারস ফুটবল ক্লাব’। ক্লাবের প্রতিষ্ঠাতা বান্টি ওয়ালিয়া ২৫ অক্টোবরের অনুশীলন বাতিল করেছিলেন। পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভবিষ্যতের কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর, অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ানের মতো বলিউড তারকারা।  

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles