•
Home Top-News Maa Flyover: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! মুখোমুখি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই গাড়ি, আহত ৪!
Top-Newsকলকাতা

Maa Flyover: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! মুখোমুখি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই গাড়ি, আহত ৪!

Share
শনিবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: শনিবার সকালে ফের মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়িই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ফ্লাইওভারে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায়  গাড়ি দু’টিকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে  ফ্লাইওভারের বিপরীত লেনে উঠে যায়। সেই সময় উল্টো দিক থেকেও একটি গাড়ি আসছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার ফলে দুই গাড়িতে থাকা অন্তত চার জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে  এসএসকেএম হাসপাতালে। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে দু’টি গাড়িরই এয়ারব্যাগ খুলে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’টি গাড়িকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পার্ক সার্কাসের দিক থেকে আসা গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। তাঁদের অনুমান, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে আসে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *