•
Home দেশ ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে? কীভাবে নাম তুলতে হবে, তাও সুপ্রিম কোর্টে জানাল কমিশন!
দেশ

ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে? কীভাবে নাম তুলতে হবে, তাও সুপ্রিম কোর্টে জানাল কমিশন!

Share
হিডেন স্টোরিজ নিউজ
ফাইল ছবি
Share

নয়াদিল্লি: ভোটের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে এক বড় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবার এক সাপ্লিমেন্টারি এফিডেভিটের মাধ্যমে শীর্ষ আদালতে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যে সমস্ত যোগ্য ভোটারের নাম ভুলবশত অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়ে তালিকা থেকে বাদ পড়ে গেছে, তাদের নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি বুথেই নাম বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হবে, যেখানে নাম কাটার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে।

এর আগে মামলাকারীদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া পুরনো ভোটারদের ফের নাম তোলার জন্য বাধ্যতামূলকভাবে ফর্ম-৬ জমা দিতে বলা হচ্ছে, যা সাধারণত নতুন ভোটারদের জন্য ব্যবহৃত হয় এবং এতে মিথ্যা ঘোষণাপত্রের আইনি জটিলতা তৈরি হতে পারে। এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে, নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে কোনো বৈধ ভোটারই তালিকা থেকে বাদ পড়বেন না। বিশেষ করে, যারা রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তাদের ক্ষেত্রে ফর্ম-৮ জমা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তারা শুধু ঠিকানা পরিবর্তনের প্রমাণপত্র সহ অ্যানেক্সার-সি জমা দিলেই কাজ হবে।

আরও পড়ুন: সম্পর্কে বিচ্ছেদ! বিক্রমগড়ে লিভ-ইন সঙ্গীর দুই পোষ্যকে ‘খুন’ করে বদলা!

কমিশন সূত্রে আরও জানা গেছে, গত ৬ নভেম্বর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। ভোটাররা বিএলও, ইআরও বা এইআরও-র কাছে অফলাইনে ফর্ম জমা দেওয়ার পাশাপাশি ‘ইসিআইনেট’ পোর্টালের মাধ্যমে অনলাইনেও ই-সাইন করে এই ফর্ম জমা দিতে পারবেন। বৈধ ভোটারদের ক্ষেত্রে তাদের পুরোনো এপিক নম্বরটিই বহাল রাখা হবে। আইটি বিভাগ ও নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন এনে পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করার চেষ্টা চলছে। সব মিলিয়ে, নাম বাদ পড়া ভোটারদের ফের তালিকায় ফিরিয়ে আনতে কমিশনের এই নতুন পদক্ষেপ সাধারণ মানুষের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *