•
Home Top-News ফেসবুক-ইনস্টাগ্রামে অশ্লীল কনটেন্টে লাগাম! কেন্দ্রের চাপে বড় পদক্ষেপ মেটার?
Top-Newsদেশ

ফেসবুক-ইনস্টাগ্রামে অশ্লীল কনটেন্টে লাগাম! কেন্দ্রের চাপে বড় পদক্ষেপ মেটার?

Share
Hidden Stories News
সংগৃহীত ছবি।
Share

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া খুললেই চোখে ভেসে আসে নানা ধরনের ছবি, রিলস ও ভিডিও। তার মধ্যেই বেশিরভাগ কনটেন্টই আপত্তিকর, যা শিশুদের জন্য ক্ষতিকর। এই সমস্ত পোস্ট অ্যালগরিদমের হাত ধরে ব্যবহারকারীর অজান্তেই দ্রুত ছড়িয়ে পড়ে। এবার এই প্রবণতায় লাগাম টানতে বড় পদক্ষেপ নিল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। ভারতের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যালগরিদমে বদল আনা হচ্ছে। মঙ্গলবার সংস্থার তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে এবার অপরিচিতের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা আপত্তিকর কনটেন্ট ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছবে না। 

কী বদল আসছে ইনস্টাগ্রামে? 

এতদিন ব্যবহারকারীরা যেসব অ্যাকাউন্ট ফলো করেন না, সেখান থেকেও নানা পোস্ট, ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের অ্যালগরিদম তাঁদের কাছে পৌঁছে দিত। ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহের ভিত্তিতেই এই রেকমেনডেশন তৈরি হত। কিন্তু এবার থেকে সেই ব্যবস্থাতেই বদল আনা হচ্ছে। বিশেষত, আপত্তিকর ও বয়সের অনুপযুক্ত কনটেন্টের অ্যালগরিদমে পরিবর্তন আনছে মেটা। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের কাছে আপত্তিকর কনটেন্ট যাতে না পৌঁছয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। 

আরও পড়ুন: রাজধানীতে বাড়ি ভেঙে শিশু-সহ দু’জনের মৃত্যু। রেলের জমি দখলের অভিযোগ

উল্লেখ্য, সোশাল মিডিয়ায় ডিপফেক, বিকৃত ছবি, ভুয়ো তথ্য এবং শিশুদের নিয়ে তৈরি আপত্তিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে কেন্দ্র। মেটার কাছে অভিযোগ জানিয়ে অ্যালগরিদমে পরিবর্তনের দাবি জানানো হয়েছিল। আপত্তিকর কনটেন্ট চিহ্নিত করার পাশাপাশি তার ছড়িয়ে পড়া আটকাতে সংস্থার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত পরিকল্পনাও চেয়েছিল কেন্দ্রীয় সরকার। বিশেষ করে শিশুদের যৌন নির্যাতনমূলক ছবি ও ভিডিওর প্রচার বন্ধের উপর জোর দেওয়া হয়েছিল।

আগে মেটার তরফে জানানো হয়েছিল, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট সম্পর্কে প্রশাসনকে জানানো  হবে। সেই সমস্ত বিষয় ঘিরে প্রশাসনের নজরদারি থাকবে। তবে এবার অ্যালগরিদমেও বদল এনে আপত্তিকর কনটেন্টের দ্রুত বিস্তার কমানোর পথে হাঁটল সংস্থা। ব্যবহারকারীর ফিডে কোন ধরনের কনটেন্ট পৌঁছবে, তার উপরও জোর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্র ও মেটার মধ্যে টানাপোড়েনের নজিরও রয়েছে। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিল মেটা। যদিও পরে সেটি পুনরুদ্ধার করা হয়। পুরো ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *