কলকাতা: শীতের আমেজ তো শুরু হয়ে গিয়েছে। আর শীতকাল মানেই ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা। তাই ত্বকের বাড়তি যত্ন নিতে ভরসা সেই চেনা বোরোপ্লাস। বহু ভারতীয় পরিবারের পছন্দের তালিকায় রয়েছে এই আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত এই ক্রিম এবার নতুন মুখ নিয়ে হাজির। ব্র্যান্ডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ১৬ নভেম্বর কলকাতায় এই ঘোষণা করল ইমামি সংস্থা।
শীতের মরশুমে মাধুরির হাত ধরে বিশেষ প্রচার অভিযানও শুরু করেছে বোরোপ্লাস। ‘আ পারফেক্ট গিফট ফর ফ্যামিলি’ নামের এই প্রচারের মূল বার্তা, ‘সর্দি কি নজর না লাগে’। পরিবারের প্রতি ভালোবাসা যে শুধুমাত্র বিশেষ আয়োজনের মধ্যেই আটকে নেই, বরং ছোট ছোট যত্নই তার বহিঃপ্রকাশ। বিজ্ঞাপনী ছবিতে এই ভাবনাকেই তুলে ধরা হয়েছে। শীতের রুক্ষ আবহাওয়ায় ত্বকের সুরক্ষা, ছোটখাটো কাটাছেঁড়ার যত্ন, রাতের রুটিনে বোরোপ্লাসের ব্যবহারের নানা দিক তুলে ধরা হয়েছে। অমিতাভ বচ্চন, করিনা কাপূর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতের মতো তারকাদের তালিকায় এবার যুক্ত হল মাধুরীর নামও।
আরও পড়ুন: আমিষের স্বাদকেও হার মানাবে! জগদ্ধাত্রী পুজোয় পাত সাজান এই ৩ পদে
বিজ্ঞাপনটি তৈরি করেছে রাজকুমার হিরানির প্রযোজনা সংস্থা ‘আরএইচ ফিল্মস’। পরিচালনার দায়িত্বে ন করণ নরবেকর এবং প্রযোজক সঞ্জীব কিষাণচন্দানি। পরিকল্পনা অনুযায়ী, দেশজুড়ে টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে এই বিজ্ঞাপন দেখানো হবে। এই প্রচারের লক্ষ্য, শীতের মরশুমে পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।
ইমামির সঙ্গে মাধুরীর সম্পর্ক পুরনো। এর আগে সংস্থার ‘বিউটি সিক্রেটস বাই মাধুরী’ রেঞ্জের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী। এবার বোরোপ্লাসের নতুন মুখ হলেন। ন উচ্ছ্বাস প্রকাশ করে মাধুরী বলেন, “বোরোপ্লাসের হাত ধরে ইমামি পরিবারে ফিরতে পেরে দারুণ লাগছে। প্রতিদিনের ছোট ছোট যত্ন কীভাবে পরিবারকে কাছে আনে, এই প্রচারে সেটাই দেখানো হয়েছে। সুরক্ষা ও উষ্ণতার প্রতীক এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”
ইমামি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং, স্কিনকেয়ার) বিকাশ শ্রীবাস্তবের কথায়, “আয়ুর্বেদের গুণে সমৃদ্ধ বোরোপ্লাস দীর্ঘদিন ধরে ভারতীয় পরিবারের দৈনন্দিন যত্নের অংশ। মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং পারিবারিক আবেগের সঙ্গে ব্র্যান্ডের ভাবনার মিল রয়েছে।” শীতের শুরুতেই নতুন মুখ ও নতুন প্রচার নিয়ে চমক দিল বোরোপ্লাস।
Leave a comment