•
Home Top-News ১৯ বছর বয়সে ডায়েট থেকে মুক্তি! কী হল বাও বাওয়ের?
Top-Newsবিশ্ব

১৯ বছর বয়সে ডায়েট থেকে মুক্তি! কী হল বাও বাওয়ের?

Share
১৯ বছরের বাওবাও। ছবি: সংগৃহীত
Share

চিন: ওজন বেড়ে গেলে চারপাশ থেকে পরামর্শ আসতে শুরু করে। কম খাও, বেশি হাঁটো, ডায়েট কর! কিন্তু চিনের এক লেপার্ডের ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো। গোলগাল চেহারার জন্য নেটদুনিয়ায় জনপ্রিয় ১৯ বছরের পান বাও বাওকে আর স্ট্রিক্ট ডায়েট মেনে চলতে হবে না। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে তার বয়সের কথা মাথায় রেখেই ডায়েট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাওবাওয়ের ঠিকানা দক্ষিণ-পশ্চিম চিনের পানঝিহুয়া চিড়িয়াখানা। ২০২৪ সালের মার্চ মাসে পর্যটকদের নজর কাড়ে। কারণ ছিল তার নাদুসনুদুস চেহারা। অনেকেই তার ছবি ও ভিডিয়ো তুলতে শুরু করেন। সেখান থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় বাওবাও। তার চেহারা নিয়ে শুরু হয় মজার মিম, নানা রকম মন্তব্যও। তবে জনপ্রিয়তা বাড়তেই ওজন কমানোর চেষ্টা শুরু হয়। 

২০২৪ সালে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে তার জন্য বিশেষ খাদ্যতালিকা তৈরি করা হয়। সেই সময় তার বয়স ছিল ১৭ বছর। চিড়িয়াখানার কর্মী ঝাং সংওয়েনের বক্তব্য, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণীদের শরীরের নানা পরিবর্তন ঘটে। অতিরিক্ত ওজন থাকলে চলাফেরাতেও সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই বাওবাওয়ের খাবার ও শরীরচর্চার উপর নজর রাখা শুরু হয়েছিল।” 

আরও পড়ুন: বিজয় দিবসেই বাংলাদেশে! ঢাকার থেকে সরকারি বিমানের দাবি হাসিনার

বাওবাওয়ের প্রতিদিনের খাবারে থাকত ৫০০ গ্রামেরও বেশি গরুর মাংস এবং মুরগির মাংস। পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে তাকে সচল রাখার চেষ্টা করা হচ্ছিল। তবে সম্প্রতি বাও বাওয়ের স্বাস্থ্য পরীক্ষার পর পশুচিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কঠোর ডায়েটের প্রয়োজন নেই। বাওবাওয়ের ওজন ও আচরণের উপর অবশ্য নজর রাখছেন চিড়িয়াখানার কর্মীরা। কড়া খাদ্যনিয়ন্ত্রণ বন্ধ হলেও বাও বাওয়ের শরীরচর্চা চলবে। খাঁচার ভিতরে বড় বল দিয়ে তাকে খেলতে উৎসাহ দেওয়া হচ্ছে। 

তবে বাওবাওয়ের চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মতভেদও রয়েছে। কেউ তার গোলগাল চেহারাকে আদুরে বলে মনে করছেন। আবার কারও প্রশ্ন, অতিরিক্ত খাবার দেওয়ার ফলেই কি এমন ওজন বেড়েছে? নাকি এর পিছনে রয়েছে কোনও জিনগত সমস্যা? যদিও আপাতত এসব বিতর্ক সরিয়ে বাও বাওয়ের সুস্থতার দিকেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজর। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *