25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Cyclone Arnab: ল্যান্ডফলের ধাক্কায় ফুঁসছে সমুদ্র! দিঘা-মন্দারমণিতে ভয়ংকর জলোচ্ছ্বাস! ঘূর্ণিঝড়ের ছোবলে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা
Top-Newsপশ্চিমবঙ্গ

Cyclone Arnab: ল্যান্ডফলের ধাক্কায় ফুঁসছে সমুদ্র! দিঘা-মন্দারমণিতে ভয়ংকর জলোচ্ছ্বাস! ঘূর্ণিঝড়ের ছোবলে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা

Share
ল্যান্ডফলের ধাক্কায় ফুঁসছে সমুদ্র। ফাইল ছবি
Share

কলকাতা: অন্ধ্র ও ওড়িশা উপকূলে সাইক্লোন ‘অর্ণব’-এর তাণ্ডবের রেশ এবার সরাসরি আছড়ে পড়ল বাংলার উপকূলে। ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে দিঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরের সমুদ্র। বুধবার ভোর থেকেই স্বাভাবিকের তুলনায় অনেক উঁচুতে আছড়ে পড়ছে ঢেউ। পর্যটক ও স্থানীয়দের সুরক্ষায় সমুদ্র সৈকতগুলিতে লাগাতার মাইকিং করছে প্রশাসন, জারি হয়েছে সমুদ্রে নামার কঠোর নিষেধাজ্ঞা। একইসঙ্গে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘অর্ণব’-এর জেরে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা ও হাওড়াসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। প্রতিকূল আবহাওয়া ও দূর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে কলকাতা বিমানবন্দর থেকেও একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা নিয়ে চিন্তায় যাত্রীরা। শুধু দক্ষিণবঙ্গই নয়, আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *