25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Inji Vellam:  কলকাতার বুকে বিজয়-সাই পল্লবীর রসায়ন, নতুন বছরের শুরুতেই বড়পর্দায় ধামাকা? 
বিনোদন

Inji Vellam:  কলকাতার বুকে বিজয়-সাই পল্লবীর রসায়ন, নতুন বছরের শুরুতেই বড়পর্দায় ধামাকা? 

Share
এবার বড়পর্দায় বিজয়-সাই পল্লবীর প্রেমের গল্প। ছবি: সংগৃহীত।
Share

কলকাতা: দক্ষিণী ছবির দুনিয়ায় নতুন জল্পনা। এবার কী বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন  বিজয় সেতুপতি ও সাই পল্লবী? তাঁদের নতুন ছবি ‘ইঞ্জি ভেল্লাম’ ঘিরে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ২০২৭ সালের জানুয়ারিতেই প্রেক্ষাগৃহে আসতে পারে মণি রত্নম পরিচালিত এই প্রেমের ছবি। চলচ্চিত্র সাংবাদিক শ্রীধর পিল্লাই জানিয়েছেন, নির্মাতাদের তরফে ছবি মুক্তির দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

কলকাতা প্রেমের শহর। আর এই পটভূমিকাতেই গড়ে উঠেছে ‘ইঞ্জি ভেল্লাম’-এর কাব্যিক প্রেমের গল্প।ছবিটি প্রযোজনা করছে মাদ্রাজ টকিজ, লাইকা প্রোডাকশনস এবং ইন্ডিয়া টকিজ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। চিত্রগ্রহণ করছেন অবিক মুখোপাধ্যায় এবং সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন শ্রীকর প্রসাদ। তবে ছবির গল্প নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। 

সম্প্রতি বিজয় সেতুপতিকে দেখা গিয়েছে বালাজি থারানীথরনের কমেডি-ড্রামা ‘বাথ্থা’ ছবিতে। সেই ছবিতে ঘটনাচক্রে স্কুলের শৌচাগারে আটকে পড়েন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর টিকে থাকার লড়াই এবং নিজের জীবনকে নতুন করে উপলব্ধি করার যাত্রা। এ ছাড়াও রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিতেও দেখা যেতে পারে বিজয়কে। অন্যদিকে, পুরী জগন্নাথ পরিচালিত ‘স্লাম ডগ: ৩৩ টেম্পল রোড’ ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে বিজয়কে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন তব্বু ও সংযুক্তা। পাশাপাশি ‘পকেট নভেল’-এর শুটিংও শেষ করেছেন অভিনেতা।


সাই পল্লবীও একাধিক কাজ নিয়ে ব্যস্ত। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কাপুর ও যশ। দীপাবলির আবহে, ২০২৬ সালের ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *