•
Home Top-News কার্তিক পুজো কবে? নবদম্পতিদের জন্য রইল পুজোর দিনক্ষণ ও নিয়মকানুন
Top-Newsলাইফস্টাইল

কার্তিক পুজো কবে? নবদম্পতিদের জন্য রইল পুজোর দিনক্ষণ ও নিয়মকানুন

Share
কার্তিক পুজোর শুভক্ষণ জানেন? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো, কালীপুজো মিটতেই এবার কার্তিক পুজোর পালা। সন্তান কামনায় কার্তিক পুজোর রীতি বহু প্রাচীন। বিশেষ করে নবদম্পতিদের বাড়িতে কার্তিক পুজো ঘিরে আলাদা উৎসাহ থাকে। মজা খুনসুটির ছলে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবরা কার্তিক ঠাকুর রেখে যান। এরপর নিয়মকানুন মেনে পুজোর আয়োজন করেন দম্পতি। আপনিও কি এবছর বাড়িতে কার্তিক পুজোর আয়োজন করবেন ভাবছেন? তার আগে জেনে নিন পুজোর দিনক্ষণ এবং রীতিনীতি।

সাধারণত কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো করা হয়। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ১৭ নভেম্বর, মঙ্গলবার কার্তিক পুজো। অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ১৬ নভেম্বর, সোমবার এই পুজো হবে। তাই নিজের বাড়ির পুরোহিতের পরামর্শ মেনে পুজোর দিন স্থির করুন। পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে পাঁচ রকমের ফল ও মিষ্টি নিবেদন করার প্রচলন রয়েছে। এছাড়াও পুজোয় কার্তিক ঠাকুরের খেলনা অর্পণ করার রীতিও রয়েছে। তবে বিশ্বাস রয়েছে, তা না পেলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করা যায়। পুজোর দিন শিশুদের ফল, চকলেট বা সামর্থ্য অনুযায়ী উপহার দেওয়ার পাশাপাশি দানধ্যান করার রীতিও রয়েছে।

আরও পড়ুন: রোজ হেয়ার স্ট্রেট করেন? অজান্তেই চুলের বড় ক্ষতি করছেন না তো!

পুরাণ অনুযায়ী, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হওয়ায় তাঁর নাম কার্তিক। স্কন্দপুরাণে বর্ণিত রয়েছে, তারকাসুরকে বধ করার উদ্দেশ্য নিয়েই কার্তিকের জন্ম। দেবতাদের কাছ থেকে শক্তি লাভ করে তিনি অসুর তারকাসুরকে পরাজিত করেন। এরপর দেবসেনাপতির মর্যাদা পান তিনি। কার্তিক পূজিত হয়ে থেকেন বীরত্ব ও সাহসের প্রতীক হিসাবেও।

লোকবিশ্বাস মতে, কার্তিক পুজো করলে সন্তানলাভের মনস্কামনা পূর্ণ হয়। সেই প্রাচীন বিশ্বাস থেকেই বহু দম্পতি সন্তান লাভের আশায় এই পুজোর আয়োজন করেন। এছাড়াও সংসারের মঙ্গল ও সমৃদ্ধি বৃদ্ধির কামনাতেও কার্তিকের আরাধনা করা হয়। বাংলার কিছু এলাকায় কৃষি ও ফসলের রক্ষাকর্তা হিসাবেও পূজিত হন তিনি। সাধারণত বাড়িতে বাড়িতেই কার্তিক পুজোর আয়োজন করা হয়। তবে বাঁশবেড়িয়া, চুঁচুড়া ও কাটোয়ার মতো জায়গায় বারোয়ারি কার্তিক পুজোর বিশেষ চল রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *