Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অবশেষে কাটছে নিয়োগের খরা? ১ বছরের মধ্যে সরকারি দফতরে শূন্যপদে নিয়োগের মেগা পরিকল্পনা রাজ্যের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
অবশেষে কাটছে নিয়োগের খরা? ১ বছরের মধ্যে সরকারি দফতরে শূন্যপদে নিয়োগের মেগা পরিকল্পনা রাজ্যের!
নবান্ন। ফাইল ছবি

কলকাতা: প্রশাসনিক স্তরে কর্মী ঘাটতি মেটাতে ও দৈনন্দিন কাজকর্মের গতি বাড়াতে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদগুলির মধ্যে আগামী এক বছরের মধ্যে কোনগুলি জরুরি ভিত্তিতে পূরণ করা দরকার, তা চিহ্নিত করে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে নবান্নের তরফে। এই সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনার জন্য রাজ্যস্তরের ‘ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটি’ খুব শীঘ্রই এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকের আগেই সমস্ত দফতরের শূন্যপদের নিখুঁত খতিয়ান নিজেদের হাতে পেতে চাইছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রের খবর, বিভিন্ন দপ্তরে পর্যাপ্ত কর্মীর অভাবে প্রশাসনিক কাজকর্ম ও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর আসছিল। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি দফতরকে তাদের কাজের পরিধি অনুযায়ী শূন্যপদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব শূন্যপদ একসঙ্গে পূরণ না করে, আপাতত যে পদগুলি পূরণ করা অত্যন্ত আবশ্যক, সেগুলিকে অগ্রাধিকার দিয়েই ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও দফতরে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কিংবা কোথাও তীব্র ঘাটতি রয়েছে কি না, কমিটির বৈঠকে সেই ভারসাম্য খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হবে।

আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত প্রশাসনিক দফতরকে তাদের প্রয়োজনীয় শূন্যপদের পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সমস্ত রিপোর্ট হাতে আসার পর ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটির সুপারিশ মেনেই রাজ্য সরকার আগামী এক বছরের নিয়োগের চূড়ান্ত নীলনকশা তৈরি করবে। দীর্ঘদিনের কর্মী সংকটের মাঝে সরকারের এই তৎপরতা রাজ্যজুড়ে সরকারি চাকরিপ্রার্থীদের মনে নতুন করে আশার আলো জোগাচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BreakingNews employmentnews HiddenStoriesNews Nabanna GovtJobs JobRecruitment WBGovernmentJobs

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


অবশেষে কাটছে নিয়োগের খরা? ১ বছরের মধ্যে সরকারি দফতরে শূন্যপদে নিয়োগের মেগা পরিকল্পনা রাজ্যের!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: প্রশাসনিক স্তরে কর্মী ঘাটতি মেটাতে ও দৈনন্দিন কাজকর্মের গতি বাড়াতে এবার বড়সড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদগুলির মধ্যে আগামী এক বছরের মধ্যে কোনগুলি জরুরি ভিত্তিতে পূরণ করা দরকার, তা চিহ্নিত করে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে নবান্নের তরফে। এই সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনার জন্য রাজ্যস্তরের ‘ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটি’ খুব শীঘ্রই এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকের আগেই সমস্ত দফতরের শূন্যপদের নিখুঁত খতিয়ান নিজেদের হাতে পেতে চাইছে রাজ্য প্রশাসন।নবান্ন সূত্রের খবর, বিভিন্ন দপ্তরে পর্যাপ্ত কর্মীর অভাবে প্রশাসনিক কাজকর্ম ও নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর আসছিল। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি দফতরকে তাদের কাজের পরিধি অনুযায়ী শূন্যপদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব শূন্যপদ একসঙ্গে পূরণ না করে, আপাতত যে পদগুলি পূরণ করা অত্যন্ত আবশ্যক, সেগুলিকে অগ্রাধিকার দিয়েই ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও দফতরে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কিংবা কোথাও তীব্র ঘাটতি রয়েছে কি না, কমিটির বৈঠকে সেই ভারসাম্য খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হবে।আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত প্রশাসনিক দফতরকে তাদের প্রয়োজনীয় শূন্যপদের পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সমস্ত রিপোর্ট হাতে আসার পর ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটির সুপারিশ মেনেই রাজ্য সরকার আগামী এক বছরের নিয়োগের চূড়ান্ত নীলনকশা তৈরি করবে। দীর্ঘদিনের কর্মী সংকটের মাঝে সরকারের এই তৎপরতা রাজ্যজুড়ে সরকারি চাকরিপ্রার্থীদের মনে নতুন করে আশার আলো জোগাচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত