Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যোগ্য শিক্ষকদের চাকরি কি এবার বাঁচল? ২০২৭-এর মে পর্যন্ত সময়, রাজ্যকে ‘শেষ সুযোগ’ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
যোগ্য শিক্ষকদের চাকরি কি এবার বাঁচল? ২০২৭-এর মে পর্যন্ত সময়, রাজ্যকে ‘শেষ সুযোগ’ সুপ্রিম কোর্টের
ফাইল ছবি

কলকাতাঃ সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন ‘যোগ্য’ শিক্ষকেরা। আগামী বছরের ৩১ মে পর্যন্ত তাঁদের চাকরি বহাল রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে একই সঙ্গে রাজ্য সরকারকে স্পষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। ৩১ মে, ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এর পর আর সময় বাড়ানো হবে না।


তৃণমূল জমানায় ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত এসএসসির ওই সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। তবে যোগ্য প্রার্থীদের কথা মাথায় রেখে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পরে মেয়াদ বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়।


এর মধ্যেই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। যোগ্য শিক্ষকদের তরফেও চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে রাজ্য এবং এসএসসির আবেদন মঞ্জুর করে আদালত। ফলে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকছে।

বিষয় : Supreme Court of India SSC

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


যোগ্য শিক্ষকদের চাকরি কি এবার বাঁচল? ২০২৭-এর মে পর্যন্ত সময়, রাজ্যকে ‘শেষ সুযোগ’ সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন ‘যোগ্য’ শিক্ষকেরা। আগামী বছরের ৩১ মে পর্যন্ত তাঁদের চাকরি বহাল রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে একই সঙ্গে রাজ্য সরকারকে স্পষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। ৩১ মে, ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এর পর আর সময় বাড়ানো হবে না।তৃণমূল জমানায় ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত এসএসসির ওই সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। তবে যোগ্য প্রার্থীদের কথা মাথায় রেখে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পরে মেয়াদ বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়।এর মধ্যেই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। যোগ্য শিক্ষকদের তরফেও চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে রাজ্য এবং এসএসসির আবেদন মঞ্জুর করে আদালত। ফলে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত