Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অবসরের পরই মেসিকে কলকাতায় ফেরানোর তোড়জোড়! বড় চমক শতদ্রুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
 অবসরের পরই মেসিকে কলকাতায় ফেরানোর তোড়জোড়! বড় চমক শতদ্রুর
ফাইল ছবি

কলকাতাঃ আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণায় আবেগে ভাসছে ফুটবল দুনিয়া। রই মাঝে কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় খবর। ফের তিলোত্তমায় পা রাখতে পারেন তিনি। তবে এবার মেসির সফর শুধুই দর্শকদের সামনে উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সবকিছু ঠিকঠাক এগোলে কলকাতার মাটিতে তাঁকে ফুটবল খেলতেও দেখা যেতে পারে।


মেসিকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়ে এবার মুখ খুলেছেন আয়োজক শতদ্রু দত্ত। গতবারের বিতর্কিত সফরের পরেও তিনি জানিয়েছিলেন, মেসিকে আবার শহরে আনার চেষ্টা চালাবেন। সেই প্রতিশ্রুতির পর এবার নতুন করে আশার কথা শোনালেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে শতদ্রুর বক্তব্য, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।” তারপরেই মেসিভক্তদের উদ্দেশ্যে শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে কলকাতায় আনতে পারব। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।”  


এর পিছনে রয়েছে ইন্টার মায়ামির সম্ভাব্য দক্ষিণ এশিয়া সফর। আগামী বছর প্রাক-মরশুম প্রস্তুতির জন্য মেসির ক্লাব এই অঞ্চলে সফর করতে পারে বলে আলোচনা চলছে। সম্ভাব্য সফরসূচিতে কলকাতা ও বাংলাদেশের নাম রয়েছে। এই সফর বাস্তবায়িত হলে গতবারের তুলনায় পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হবে। প্রাক-মরশুম সফরের অংশ হিসেবে ইন্টার মায়ামি কলকাতায় ম্যাচ খেলতে পারে। ফলে মেসিরও সেই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে কলকাতার দর্শকরা তাঁকে এবার বল পায়ে মাঠে খেলতেও দেখতে পারেন।

বিষয় : Kolkata Lionel Messi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


অবসরের পরই মেসিকে কলকাতায় ফেরানোর তোড়জোড়! বড় চমক শতদ্রুর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণায় আবেগে ভাসছে ফুটবল দুনিয়া। রই মাঝে কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় খবর। ফের তিলোত্তমায় পা রাখতে পারেন তিনি। তবে এবার মেসির সফর শুধুই দর্শকদের সামনে উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সবকিছু ঠিকঠাক এগোলে কলকাতার মাটিতে তাঁকে ফুটবল খেলতেও দেখা যেতে পারে।মেসিকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়ে এবার মুখ খুলেছেন আয়োজক শতদ্রু দত্ত। গতবারের বিতর্কিত সফরের পরেও তিনি জানিয়েছিলেন, মেসিকে আবার শহরে আনার চেষ্টা চালাবেন। সেই প্রতিশ্রুতির পর এবার নতুন করে আশার কথা শোনালেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে শতদ্রুর বক্তব্য, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।” তারপরেই মেসিভক্তদের উদ্দেশ্যে শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে কলকাতায় আনতে পারব। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।”  এর পিছনে রয়েছে ইন্টার মায়ামির সম্ভাব্য দক্ষিণ এশিয়া সফর। আগামী বছর প্রাক-মরশুম প্রস্তুতির জন্য মেসির ক্লাব এই অঞ্চলে সফর করতে পারে বলে আলোচনা চলছে। সম্ভাব্য সফরসূচিতে কলকাতা ও বাংলাদেশের নাম রয়েছে। এই সফর বাস্তবায়িত হলে গতবারের তুলনায় পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হবে। প্রাক-মরশুম সফরের অংশ হিসেবে ইন্টার মায়ামি কলকাতায় ম্যাচ খেলতে পারে। ফলে মেসিরও সেই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে কলকাতার দর্শকরা তাঁকে এবার বল পায়ে মাঠে খেলতেও দেখতে পারেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত