Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ধর্ষণের অভিযোগে শ্রীঘরে দিল্লি ক্যাপিটালসের তারকা! ক্রিকেট কেরিয়ারের মাঝেই হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক পোড়েল!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
ধর্ষণের অভিযোগে শ্রীঘরে দিল্লি ক্যাপিটালসের তারকা! ক্রিকেট কেরিয়ারের মাঝেই হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক পোড়েল!
অভিষেক পোড়েল। ফাইল ছবি।

কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও যৌন নির্যাতনের মামলায় এবার কলকাতা হাই কোর্টে চরম ধাক্কা খেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। গ্রেফতারের পর মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু সোমবার সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সাফ জানিয়ে দিয়েছে, অভিষেক চাইলে সাধারণ প্রক্রিয়ায় নিয়মিত জামিনের আবেদন করতে পারেন, তবে কোনো বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি করা হবে না; আদালতের নির্ধারিত তালিকা ও নিয়ম মেনেই মামলার গতি এগোবে।

আদালতে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করেন, মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে এবং সামনেই বাংলার আসন্ন ক্রিকেট মরশুমের দল নির্বাচন প্রক্রিয়া রয়েছে। জামিনের বিষয়টি নিষ্পত্তি না হলে তরুণ ক্রিকেটারের কেরিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই যুক্তি আমল দেয়নি আদালত। উল্লেখ্য, কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়া তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাড়ে তিন বছর সম্পর্ক রাখা এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে গত ১১ আগস্ট হুগলির বাড়ি থেকে মগরা থানার পুলিশের হাতে গ্রেফতার হন অভিষেক। তরুণীর অভিযোগ ছিল, পুলিশ প্রথমে গড়িমসি করায় তিনি হাই কোর্টের দ্বারস্থ হন এবং আদালতের কড়া নির্দেশের পরেই পুলিশ পদক্ষেপ করে। বর্তমানে হুগলি জেলে বন্দি রয়েছেন তিনি।

মাঠের বাইরের এই গুরুতর আইনি জটিলতার জেরে ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য ঘোষিত বাংলার প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অভিষেক পোড়েল। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে ঋষভ পন্থের বিকল্প হিসেবে খেললেও, এই আইনি টানাপোড়েনে তাঁর উদীয়মান ক্রিকেটজীবন এখন গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় সেই সংকট আরও ঘনীভূত হল।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews CrimeNews CricketNews CalcuttaHighCourt HiddenStoriesNews AbishekPorel DelhiCapitals BengalCricket IPLStar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


ধর্ষণের অভিযোগে শ্রীঘরে দিল্লি ক্যাপিটালসের তারকা! ক্রিকেট কেরিয়ারের মাঝেই হাই কোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক পোড়েল!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও যৌন নির্যাতনের মামলায় এবার কলকাতা হাই কোর্টে চরম ধাক্কা খেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। গ্রেফতারের পর মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু সোমবার সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সাফ জানিয়ে দিয়েছে, অভিষেক চাইলে সাধারণ প্রক্রিয়ায় নিয়মিত জামিনের আবেদন করতে পারেন, তবে কোনো বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি করা হবে না; আদালতের নির্ধারিত তালিকা ও নিয়ম মেনেই মামলার গতি এগোবে।আদালতে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করেন, মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে এবং সামনেই বাংলার আসন্ন ক্রিকেট মরশুমের দল নির্বাচন প্রক্রিয়া রয়েছে। জামিনের বিষয়টি নিষ্পত্তি না হলে তরুণ ক্রিকেটারের কেরিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই যুক্তি আমল দেয়নি আদালত। উল্লেখ্য, কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়া তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাড়ে তিন বছর সম্পর্ক রাখা এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে গত ১১ আগস্ট হুগলির বাড়ি থেকে মগরা থানার পুলিশের হাতে গ্রেফতার হন অভিষেক। তরুণীর অভিযোগ ছিল, পুলিশ প্রথমে গড়িমসি করায় তিনি হাই কোর্টের দ্বারস্থ হন এবং আদালতের কড়া নির্দেশের পরেই পুলিশ পদক্ষেপ করে। বর্তমানে হুগলি জেলে বন্দি রয়েছেন তিনি।মাঠের বাইরের এই গুরুতর আইনি জটিলতার জেরে ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য ঘোষিত বাংলার প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অভিষেক পোড়েল। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে ঋষভ পন্থের বিকল্প হিসেবে খেললেও, এই আইনি টানাপোড়েনে তাঁর উদীয়মান ক্রিকেটজীবন এখন গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় সেই সংকট আরও ঘনীভূত হল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত