Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আউশগ্রামে উল্টে গেল ম্যাটাডোর, টমেটোর আড়াল থেকে বেরোল রাশি রাশি পাচার-কয়লা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
আউশগ্রামে উল্টে গেল ম্যাটাডোর, টমেটোর আড়াল থেকে বেরোল রাশি রাশি পাচার-কয়লা!
আউশগ্রামে ম্যাটাডোর উলটে যেতেই পাচারচক্রের পর্দাফাঁস। ছবি-সংগৃহীত

আউশগ্রাম: উপরে থরে থরে সাজানো টাটকা টমেটোর ক্রেট, আর তার নিচেই লুকানো ছিল কোটি টাকার বেআইনি কয়লা! প্রথম দর্শনে বাজারমুখী সবজির গাড়ি মনে হলেও, বাস্তবে তা ছিল এক সুচতুর কয়লা পাচারচক্রের বাহন। তবে শেষরক্ষা হলো না। বুধবার ভোরে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি উল্টে গিয়ে হাতেনাতে উন্মোচিত হয়ে গেল এই অভিনব পাচার কৌশল। ভোরের আলো ফুটতেই আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে পুলিশি ঝামেলার আশঙ্কায় গাড়ি ফেলে চম্পট দিয়েছে চালক ও খালাসি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে একটি বেপরোয়া গতি সম্পন্ন ম্যাটাডোর গুসকরার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় গোবিন্দপুরের কাছে আচমকাই ম্যাটাডোরের সামনের একটি চাকা সশব্দে ফেটে যায়। গতি সামলাতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই দুমড়ে-মুচড়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রবল ধাক্কায় ম্যাটাডোরের ওপরে সাজানো অসংখ্য সবজির ক্রেট চারদিকে ছিটকে পড়ে। আর অমনিই খুলে যায় সমস্ত কারসাজি! দেখা যায়, সবজির ক্রেটের নিচে লরি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর বেআইনি কয়লা।

টমেটোর ক্রেটের নিচে কালো কয়লার পাহাড় দেখে তাজ্জব হয়ে যান উপস্থিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও সমস্ত বেআইনি কয়লা বাজেয়াপ্ত করতে নিয়ে আসা হয় বিশালাকার ক্রেন। যদিও দুর্ঘটনার পরপরই ভিড়ের সুযোগ নিয়ে চম্পট দেওয়ায় ধরা পড়েনি গাড়ির চালক বা খালাসি। এত বিপুল পরিমাণ বেআইনি কয়লা কোথা থেকে তুলে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এর নেপথ্যে কোন বড় মাফিয়া চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে কড়া তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : westbengalpolice #roadaccident HiddenStoriesNews CoalSmuggling AushgramNews Guskara BengalCrimeNews BurdwanNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৯ জুলাই ২০২৬


আউশগ্রামে উল্টে গেল ম্যাটাডোর, টমেটোর আড়াল থেকে বেরোল রাশি রাশি পাচার-কয়লা!

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
আউশগ্রাম: উপরে থরে থরে সাজানো টাটকা টমেটোর ক্রেট, আর তার নিচেই লুকানো ছিল কোটি টাকার বেআইনি কয়লা! প্রথম দর্শনে বাজারমুখী সবজির গাড়ি মনে হলেও, বাস্তবে তা ছিল এক সুচতুর কয়লা পাচারচক্রের বাহন। তবে শেষরক্ষা হলো না। বুধবার ভোরে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি উল্টে গিয়ে হাতেনাতে উন্মোচিত হয়ে গেল এই অভিনব পাচার কৌশল। ভোরের আলো ফুটতেই আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে পুলিশি ঝামেলার আশঙ্কায় গাড়ি ফেলে চম্পট দিয়েছে চালক ও খালাসি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে একটি বেপরোয়া গতি সম্পন্ন ম্যাটাডোর গুসকরার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় গোবিন্দপুরের কাছে আচমকাই ম্যাটাডোরের সামনের একটি চাকা সশব্দে ফেটে যায়। গতি সামলাতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই দুমড়ে-মুচড়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রবল ধাক্কায় ম্যাটাডোরের ওপরে সাজানো অসংখ্য সবজির ক্রেট চারদিকে ছিটকে পড়ে। আর অমনিই খুলে যায় সমস্ত কারসাজি! দেখা যায়, সবজির ক্রেটের নিচে লরি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর বেআইনি কয়লা।টমেটোর ক্রেটের নিচে কালো কয়লার পাহাড় দেখে তাজ্জব হয়ে যান উপস্থিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও সমস্ত বেআইনি কয়লা বাজেয়াপ্ত করতে নিয়ে আসা হয় বিশালাকার ক্রেন। যদিও দুর্ঘটনার পরপরই ভিড়ের সুযোগ নিয়ে চম্পট দেওয়ায় ধরা পড়েনি গাড়ির চালক বা খালাসি। এত বিপুল পরিমাণ বেআইনি কয়লা কোথা থেকে তুলে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এর নেপথ্যে কোন বড় মাফিয়া চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে কড়া তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত