Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আপনার পছন্দের ম্যাগি-কুরকুরে আসল তো? মারাত্মক চক্র ফাঁস হতেই তোলপাড়!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
আপনার পছন্দের ম্যাগি-কুরকুরে আসল তো? মারাত্মক চক্র ফাঁস হতেই তোলপাড়!
এআই দ্বারা নির্মিত ছবি

মুম্বই: প্রতিদিন দোকানে গিয়ে যে ম্যাগি, লে’জ বা কোল্ড ড্রিঙ্কস আপনি বা আপনার সন্তান কিনছেন, তা কতটা নিরাপদ? সম্প্রতি ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর তথ্য নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। জনপ্রিয় খাদ্যপণ্যের মেয়াদোত্তীর্ণ পুরনো প্যাকেট এনে তাতে নতুন ‘এক্সপায়ারি ডেট’ বসিয়ে দেদার বাজারে বিক্রির এক বিরাট চক্রের হদিশ মিলেছে। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং নবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যৌথ অভিযান চালিয়ে এই মারাত্মক জালিয়াতির পর্দাফাঁস করেছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, লে’জ চিপস, কুরকুরে, ম্যাগি ও ন’রের বিভিন্ন ফ্লেভারের নুডলস-স্যুপ থেকে শুরু করে থামস আপ এবং লিমকার মতো জনপ্রিয় সফট ড্রিঙ্কসের ক্ষেত্রেও এই বেআইনি কারবার চলছিল। গত ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবি মুম্বইয়ের একটি গোপন গুদামে টানা তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট হাজার কার্টন খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য ৭৫ লক্ষ টাকারও বেশি। গুদামটি থেকে মহারাষ্ট্র ছাড়াও দিল্লি এবং নয়ডার বাজারেও এই ভেজাল ও মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবার সরবরাহ করা হতো।

ধৃতদের কাজের কায়দা দেখে কার্যত হতবাক আধিকারিকরা। পুরনো প্যাকেটের আসল এক্সপায়ারি ডেটের ওপর হালকা প্লাস্টিকের প্রলেপ লাগিয়ে অত্যাধুনিক প্রিন্টারের সাহায্যে বসিয়ে দেওয়া হতো নতুন তৈরির ও মেয়াদের তারিখ। গুদাম থেকে বিপুল পরিমাণ জাল স্টিকার, লেবেল ও প্রিন্টার মেশিন উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, মহারাষ্ট্র এফডিএ-র শীর্ষ পদে তুকারাম মুণ্ডে বসার পর থেকেই খাদ্য সুরক্ষা নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর তাঁর নেতৃত্বেই প্রকাশ্যে এল মেয়াদোত্তীর্ণ খাবারের এই বিরাট রমরমা কারবার।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : CrimeNews FOODSAFETY HiddenStoriesNews FoodScam ExpiredFoodRacket FDAMaharashtra NaviMumbai

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


আপনার পছন্দের ম্যাগি-কুরকুরে আসল তো? মারাত্মক চক্র ফাঁস হতেই তোলপাড়!

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুম্বই: প্রতিদিন দোকানে গিয়ে যে ম্যাগি, লে’জ বা কোল্ড ড্রিঙ্কস আপনি বা আপনার সন্তান কিনছেন, তা কতটা নিরাপদ? সম্প্রতি ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর তথ্য নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। জনপ্রিয় খাদ্যপণ্যের মেয়াদোত্তীর্ণ পুরনো প্যাকেট এনে তাতে নতুন ‘এক্সপায়ারি ডেট’ বসিয়ে দেদার বাজারে বিক্রির এক বিরাট চক্রের হদিশ মিলেছে। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং নবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যৌথ অভিযান চালিয়ে এই মারাত্মক জালিয়াতির পর্দাফাঁস করেছে।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, লে’জ চিপস, কুরকুরে, ম্যাগি ও ন’রের বিভিন্ন ফ্লেভারের নুডলস-স্যুপ থেকে শুরু করে থামস আপ এবং লিমকার মতো জনপ্রিয় সফট ড্রিঙ্কসের ক্ষেত্রেও এই বেআইনি কারবার চলছিল। গত ২৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবি মুম্বইয়ের একটি গোপন গুদামে টানা তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট হাজার কার্টন খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য ৭৫ লক্ষ টাকারও বেশি। গুদামটি থেকে মহারাষ্ট্র ছাড়াও দিল্লি এবং নয়ডার বাজারেও এই ভেজাল ও মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবার সরবরাহ করা হতো।ধৃতদের কাজের কায়দা দেখে কার্যত হতবাক আধিকারিকরা। পুরনো প্যাকেটের আসল এক্সপায়ারি ডেটের ওপর হালকা প্লাস্টিকের প্রলেপ লাগিয়ে অত্যাধুনিক প্রিন্টারের সাহায্যে বসিয়ে দেওয়া হতো নতুন তৈরির ও মেয়াদের তারিখ। গুদাম থেকে বিপুল পরিমাণ জাল স্টিকার, লেবেল ও প্রিন্টার মেশিন উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, মহারাষ্ট্র এফডিএ-র শীর্ষ পদে তুকারাম মুণ্ডে বসার পর থেকেই খাদ্য সুরক্ষা নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর তাঁর নেতৃত্বেই প্রকাশ্যে এল মেয়াদোত্তীর্ণ খাবারের এই বিরাট রমরমা কারবার।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত