Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আসানসোলে ব্যারিকেড ভেঙে চরম ধস্তাধস্তি! 'জেল ভরো' অভিযানে গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
আসানসোলে  ব্যারিকেড ভেঙে চরম ধস্তাধস্তি! 'জেল ভরো' অভিযানে গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়
গ্রেপ্তার মীনাক্ষী। ছবি-সংগৃহীত

আসানসোল: কেন্দ্র ও রাজ্যের নীতির বিরুদ্ধে বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে চরম রণক্ষেত্রের রূপ নিল আসানসোল। দেশব্যাপী আইন অমান্য ও শ্রমিক-কৃষকদের দাবির সমর্থনে ডাকা এই অভিযানে জিটি রোড ধরে আন্দোলনকারীরা এগোতেই পুলিশ লাইনের কাছে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। আসানসোলের শতাব্দী পার্ক থেকে শুরু হওয়া বিশাল মিছিলে উত্তেজনার পারদ চড়তে থাকে প্রথম থেকেই। ভগৎসিং মোড়ে পুলিশের বসানো প্রথম ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা দ্বিতীয় ব্যারিকেডও গুঁড়িয়ে দ্রুত এগিয়ে যান। শেষমেশ দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে বিশাল আকারের তৃতীয় ব্যারিকেডের সামনে মিছিল আটকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের নজিরবিহীন ধস্তাধস্তি শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জলকামান, দমকল ও বিশাল পুলিশ বাহিনী নামায় প্রশাসন। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় তোপ দেগে বলেন, “রেশন ছাঁটাই, হকার উচ্ছেদ, কারখানার কাজ বন্ধ হওয়া থেকে শুরু করে বিদ্যুতের মাশুল বৃদ্ধি—মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পুলিশি পাহারা দিয়ে এই জনরোষ আটকানো অসম্ভব।” সংঘাত চরম সীমায় পৌঁছালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়সহ শীর্ষ বাম নেতাদের গ্রেপ্তার করে। প্রিজন ভ্যান ও বাসে তুলে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় থানায়।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews CPIMLEADER HiddenStoriesNews AsansolIncident MinakshiMukherjee JailBharo

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


আসানসোলে ব্যারিকেড ভেঙে চরম ধস্তাধস্তি! 'জেল ভরো' অভিযানে গ্রেফতার মীনাক্ষী মুখোপাধ্যায়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
আসানসোল: কেন্দ্র ও রাজ্যের নীতির বিরুদ্ধে বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে চরম রণক্ষেত্রের রূপ নিল আসানসোল। দেশব্যাপী আইন অমান্য ও শ্রমিক-কৃষকদের দাবির সমর্থনে ডাকা এই অভিযানে জিটি রোড ধরে আন্দোলনকারীরা এগোতেই পুলিশ লাইনের কাছে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। আসানসোলের শতাব্দী পার্ক থেকে শুরু হওয়া বিশাল মিছিলে উত্তেজনার পারদ চড়তে থাকে প্রথম থেকেই। ভগৎসিং মোড়ে পুলিশের বসানো প্রথম ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা দ্বিতীয় ব্যারিকেডও গুঁড়িয়ে দ্রুত এগিয়ে যান। শেষমেশ দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে বিশাল আকারের তৃতীয় ব্যারিকেডের সামনে মিছিল আটকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের নজিরবিহীন ধস্তাধস্তি শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জলকামান, দমকল ও বিশাল পুলিশ বাহিনী নামায় প্রশাসন। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় তোপ দেগে বলেন, “রেশন ছাঁটাই, হকার উচ্ছেদ, কারখানার কাজ বন্ধ হওয়া থেকে শুরু করে বিদ্যুতের মাশুল বৃদ্ধি—মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পুলিশি পাহারা দিয়ে এই জনরোষ আটকানো অসম্ভব।” সংঘাত চরম সীমায় পৌঁছালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়সহ শীর্ষ বাম নেতাদের গ্রেপ্তার করে। প্রিজন ভ্যান ও বাসে তুলে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় থানায়।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত