Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আয়ুষ্মান কার্ড করেছেন? সব চিকিৎসার খরচ কি মিলবে, জেনে নিন কোনগুলি রয়েছে আওতার বাইরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
আয়ুষ্মান কার্ড করেছেন? সব চিকিৎসার খরচ কি মিলবে, জেনে নিন কোনগুলি রয়েছে আওতার বাইরে
ছবি সংগৃহীত

কলকাতাঃ বাংলায় আয়ুষ্মান ভারত নিয়ে দীর্ঘদিনের জট কেটেছে। অবশেষে রাজ্যের মানুষের সামনে এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদনকারী আয়ুষ্মান কার্ড হাতে পেয়েছেন। কিন্তু কার্ড থাকলেই হাসপাতালে গিয়ে  যে কোনও চিকিৎসা বিনা খরচে করানো যাবে, বিষয়টি এমন না। প্রকল্পের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, বেশ কিছু চিকিৎসা ও পরিষেবা কভারেজের বাইরে রাখা হয়েছে।


আয়ুষ্মান ভারত মূলত হাসপাতালে ভর্তি হয়ে করানো নির্দিষ্ট চিকিৎসার খরচ বহন করে। ফলে চিকিৎসকের চেম্বারে দেখানো বা হাসপাতালের বহির্বিভাগে সাধারণ চিকিৎসা করলে এই কার্ডের সুবিধা মিলবে না। সাধারণ জ্বর, সর্দি-কাশির মতো ছোটখাটো অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া দাঁতের সমস্যার চিকিৎসার ক্ষেত্রেও কার্ড ব্যবহারের সুযোগ সীমিত। রুট ক্যানেল, দাঁত ফিলিং কিংবা ডেন্টাল ইমপ্লান্টের মতো চিকিৎসা সাধারণত আয়ুষ্মান ভারতের প্যাকেজের মধ্যে পড়ে না। শরীরের কোনও চিকিৎসাজনিত সমস্যা সারানোর বদলে শুধুমাত্র চেহারা বা সৌন্দর্য পরিবর্তনের জন্য করা চিকিৎসার খরচ বহন করবে না আয়ুষ্মান ভারত। তাই কসমেটিক সার্জারি, ট্যাটু তুলে ফেলার মতো পরিষেবা এর আওতায় নেই।


সন্তান ধারণের চিকিৎসা নিয়েও রয়েছে সীমাবদ্ধতা রয়েছে। বন্ধ্যাত্বের চিকিৎসায় IVF-এর মতো সহায়ক প্রজনন পদ্ধতি বেছে নিলে সেই চিকিৎসার খরচ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পাওয়া যাবে না। তাই আয়ুষ্মান কার্ড পাওয়ার পর চিকিৎসা করানোর আগে কভারেজের শর্তগুলি যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। 

বিষয় : Ayushman Bharat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


আয়ুষ্মান কার্ড করেছেন? সব চিকিৎসার খরচ কি মিলবে, জেনে নিন কোনগুলি রয়েছে আওতার বাইরে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ বাংলায় আয়ুষ্মান ভারত নিয়ে দীর্ঘদিনের জট কেটেছে। অবশেষে রাজ্যের মানুষের সামনে এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদনকারী আয়ুষ্মান কার্ড হাতে পেয়েছেন। কিন্তু কার্ড থাকলেই হাসপাতালে গিয়ে  যে কোনও চিকিৎসা বিনা খরচে করানো যাবে, বিষয়টি এমন না। প্রকল্পের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, বেশ কিছু চিকিৎসা ও পরিষেবা কভারেজের বাইরে রাখা হয়েছে।আয়ুষ্মান ভারত মূলত হাসপাতালে ভর্তি হয়ে করানো নির্দিষ্ট চিকিৎসার খরচ বহন করে। ফলে চিকিৎসকের চেম্বারে দেখানো বা হাসপাতালের বহির্বিভাগে সাধারণ চিকিৎসা করলে এই কার্ডের সুবিধা মিলবে না। সাধারণ জ্বর, সর্দি-কাশির মতো ছোটখাটো অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া দাঁতের সমস্যার চিকিৎসার ক্ষেত্রেও কার্ড ব্যবহারের সুযোগ সীমিত। রুট ক্যানেল, দাঁত ফিলিং কিংবা ডেন্টাল ইমপ্লান্টের মতো চিকিৎসা সাধারণত আয়ুষ্মান ভারতের প্যাকেজের মধ্যে পড়ে না। শরীরের কোনও চিকিৎসাজনিত সমস্যা সারানোর বদলে শুধুমাত্র চেহারা বা সৌন্দর্য পরিবর্তনের জন্য করা চিকিৎসার খরচ বহন করবে না আয়ুষ্মান ভারত। তাই কসমেটিক সার্জারি, ট্যাটু তুলে ফেলার মতো পরিষেবা এর আওতায় নেই।সন্তান ধারণের চিকিৎসা নিয়েও রয়েছে সীমাবদ্ধতা রয়েছে। বন্ধ্যাত্বের চিকিৎসায় IVF-এর মতো সহায়ক প্রজনন পদ্ধতি বেছে নিলে সেই চিকিৎসার খরচ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পাওয়া যাবে না। তাই আয়ুষ্মান কার্ড পাওয়ার পর চিকিৎসা করানোর আগে কভারেজের শর্তগুলি যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত