Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন! ৯ মৃত্যুতে ‘অত্যন্ত ব্যথিত’ মোদী, কী বললেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে ভয়াবহ আগুন! ৯ মৃত্যুতে ‘অত্যন্ত ব্যথিত’ মোদী, কী বললেন?
ছবি- সংগৃহীত

কলকাতাঃ তারাপীঠের পর এবার কলকাতার হোটেল। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আচমকা আগুন লাগার পর দ্রুত গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কলকাতা শহরের অগ্নিদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য প্রদান করছে'। মৃতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন ‘আজকের আলো’ পত্রিকার সাংবাদিক দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা সিমমিন, তিন বছরের ছেলে স্বর্ণশিস এবং শ্বশুর আক্রম আলি। মৃত্যু হয়েছে ঢাকার বাসিন্দা আহমেদ বাবুরও। অন্যদিকে, প্রাণ হারিয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা হোটেলকর্মী ১৯ বছরের সন্দীপ পাসওয়ান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত পৌনে ২টো নাগাদ হোটেলের তিনতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। তবে আগুন লাগার আসল কারণ এখনও নিশ্চিত নয়। ভোররাতে উদ্ধারকাজ চালিয়ে প্রায় ৮০ জনকে হোটেল থেকে বের করে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কলকাতা-সহ রাজ্যে দীর্ঘদিন ধরে অগ্নিনিরাপত্তার নিয়ম উপেক্ষা করে বিভিন্ন ভবন তৈরি ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও, প্রাথমিক সুরক্ষা অডিটের ক্ষেত্রেও আগের সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিষয় : Kolkata Fire Incident PM Narendra Modi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৯ আগস্ট ২০২৬


কলকাতার হোটেলে ভয়াবহ আগুন! ৯ মৃত্যুতে ‘অত্যন্ত ব্যথিত’ মোদী, কী বললেন?

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ তারাপীঠের পর এবার কলকাতার হোটেল। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আচমকা আগুন লাগার পর দ্রুত গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কলকাতা শহরের অগ্নিদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য প্রদান করছে'। মৃতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন ‘আজকের আলো’ পত্রিকার সাংবাদিক দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী আফসানা সিমমিন, তিন বছরের ছেলে স্বর্ণশিস এবং শ্বশুর আক্রম আলি। মৃত্যু হয়েছে ঢাকার বাসিন্দা আহমেদ বাবুরও। অন্যদিকে, প্রাণ হারিয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা হোটেলকর্মী ১৯ বছরের সন্দীপ পাসওয়ান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত পৌনে ২টো নাগাদ হোটেলের তিনতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। তবে আগুন লাগার আসল কারণ এখনও নিশ্চিত নয়। ভোররাতে উদ্ধারকাজ চালিয়ে প্রায় ৮০ জনকে হোটেল থেকে বের করে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, কলকাতা-সহ রাজ্যে দীর্ঘদিন ধরে অগ্নিনিরাপত্তার নিয়ম উপেক্ষা করে বিভিন্ন ভবন তৈরি ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও, প্রাথমিক সুরক্ষা অডিটের ক্ষেত্রেও আগের সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত