গুঞ্জন ছিল অনেক দিনের, কিন্তু সত্যি সামনে এলো এক বড় চমক নিয়ে। পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে গোপনে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা র্যাপার বাদশাহ। প্রেমের মতো সেই বিয়ের খবরও ছিল চার দেওয়ালের মাঝে বন্দী। তবে সম্পর্কের বয়স বেশি দূর এগোনোর আগেই বেজে উঠল বিদায়ের সুর। এবার ঘোষণা হলো আনুষ্ঠানিক বিচ্ছেদের। বিবাহের পাঁচ মাসের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইশা রিখি ঘটা করে জানিয়ে দিলেন তাদের মিউচুয়াল সেপারেশনের কথা।
কিন্তু সম্পর্কের ভাঙন নিয়েও এক রহস্যজনক নীরবতা বজায় রেখেছেন বাদশাহ নিজে। বিয়ের কথা যেমন কোনোদিন প্রকাশ্যে স্বীকার করেননি, তেমনই বিচ্ছেদের কারণেও মুখে কুলুপ তাঁর।
উল্লেখ্য, বিভিন্ন সূত্রের দাবি,এক সাধারণ বন্ধুর পার্টিতেই প্রথম দেখা হয়েছিল দু’জনের। সেখান থেকেই আলাপ এবং দ্রুত তা প্রেমে রূপ নেয়। বছরের পর বছর একে অপরকে ডেট করলেও তাঁরা কখনোই নিজেদের সম্পর্ক জনসমক্ষে আনেননি; ফলে তাঁদের সমীকরণ নিয়ে ভক্তদের মনে বরাবরই কৌতূহল ও জল্পনা ছিল। সম্পর্কের এই অদ্ভুত লুকোচুরি আর তিক্ত পরিণতির নেপথ্যে কী কারণ; সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন