Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রাহকের পৌনে ৮ লাখ গায়েব! চেতলার ব্যাঙ্ক ম্যানেজারকে ইউপি থেকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
গ্রাহকের পৌনে ৮ লাখ গায়েব! চেতলার ব্যাঙ্ক ম্যানেজারকে ইউপি থেকে ধরলো পুলিশ
প্রতীকী ছবি

কলকাতা: ব্যাঙ্কের রক্ষকই যখন ভক্ষক! দক্ষিণ কলকাতার চেতলায় একটি নামী বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা চুরির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। অভিযুক্ত আধিকারিক মমতা কুমারীকে উত্তরপ্রদেশ থেকে সোজা গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দনগরের বাসিন্দা মমতা কুমারী চেতলার ওই বেসরকারি ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত থাকার সুযোগে এক গ্রাহকের গোপনীয় তথ্য হাতিয়ে নেন। ক্ষমতার অপব্যবহার করে প্রথমে ওই গ্রাহকের ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ১ লক্ষ টাকার দেদার কেনাকাটা করেন তিনি। শুধু তাই নয়, জালিয়াতির সীমা এখানেই থামেনি; ওই গ্রাহকের জাল সই তৈরি করে তাঁর ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত থেকেও ৬ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়। সব মিলিয়ে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে চম্পট দেন ওই ব্যাঙ্ক ম্যানেজার। জালিয়াতির বিষয়টি সামনে আসতেই অভিযোগ জমা পড়ে থানায়। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের বিশেষ দল উত্তরপ্রদেশে হানা দিয়ে অভিযুক্ত ডেপুটি ম্যানেজারকে জালে তোলে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE UTTARPRADESH CrimeNews HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


গ্রাহকের পৌনে ৮ লাখ গায়েব! চেতলার ব্যাঙ্ক ম্যানেজারকে ইউপি থেকে ধরলো পুলিশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: ব্যাঙ্কের রক্ষকই যখন ভক্ষক! দক্ষিণ কলকাতার চেতলায় একটি নামী বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা চুরির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। অভিযুক্ত আধিকারিক মমতা কুমারীকে উত্তরপ্রদেশ থেকে সোজা গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দনগরের বাসিন্দা মমতা কুমারী চেতলার ওই বেসরকারি ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত থাকার সুযোগে এক গ্রাহকের গোপনীয় তথ্য হাতিয়ে নেন। ক্ষমতার অপব্যবহার করে প্রথমে ওই গ্রাহকের ক্রেডিট কার্ড দিয়ে প্রায় ১ লক্ষ টাকার দেদার কেনাকাটা করেন তিনি। শুধু তাই নয়, জালিয়াতির সীমা এখানেই থামেনি; ওই গ্রাহকের জাল সই তৈরি করে তাঁর ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত থেকেও ৬ লক্ষ ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়। সব মিলিয়ে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ করে চম্পট দেন ওই ব্যাঙ্ক ম্যানেজার। জালিয়াতির বিষয়টি সামনে আসতেই অভিযোগ জমা পড়ে থানায়। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের বিশেষ দল উত্তরপ্রদেশে হানা দিয়ে অভিযুক্ত ডেপুটি ম্যানেজারকে জালে তোলে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত