Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চিকিৎসা করাতে এসে আর ফেরা হলো না ঘরে! এসএসকেএমের ভেতরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, চাপা পড়ে মৃত মহিলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
চিকিৎসা করাতে এসে আর ফেরা হলো না ঘরে! এসএসকেএমের ভেতরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, চাপা পড়ে মৃত মহিলা
হাসপাতাল চত্বরেই মর্মান্তিক অঘটন। ছবি-সংগৃহীত

কলকাতা: দক্ষিণবঙ্গের লাগাতার দুর্যোগের মাঝে খাস কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বরে ঘটে গেল এক চরম মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকালে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি বিশালাকার গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার, পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও দুই প্রৌঢ়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটি থেকে এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি থাকা তাঁর আত্মীয়া আকলিমা বিবির চিকিৎসার তদারকি করতে কলকাতায় এসেছিলেন। নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই শহরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলছিল। সেই সময় ইউরোলজি বিভাগের বহির্বিভাগের (OPD) সামনের কংক্রিটের বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন রাহিদা-সহ বেশ কয়েকজন রোগীর আত্মীয়। আচমকাই ঝড়ো হাওয়ায় ওই গাছটি মড়মড় করে সরাসরি তাঁদের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েন রাহিদা এবং নলহাটিরই বাসিন্দা জিল্লার রহমান (৬৮) ও শিস মহম্মদ শেখ (৭৬)। বিকট চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা রাহিদাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তাঁদের ট্রমা কেয়ারেই নিবিড় চিকিৎসা চলছে। মর্মান্তিক এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই জানা গিয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalWeather KolkataNews HiddenStoriesNews KOLKATAACCIDENT SSKMHospital AccidentNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


চিকিৎসা করাতে এসে আর ফেরা হলো না ঘরে! এসএসকেএমের ভেতরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, চাপা পড়ে মৃত মহিলা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: দক্ষিণবঙ্গের লাগাতার দুর্যোগের মাঝে খাস কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বরে ঘটে গেল এক চরম মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকালে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি বিশালাকার গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার, পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও দুই প্রৌঢ়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটি থেকে এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি থাকা তাঁর আত্মীয়া আকলিমা বিবির চিকিৎসার তদারকি করতে কলকাতায় এসেছিলেন। নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই শহরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলছিল। সেই সময় ইউরোলজি বিভাগের বহির্বিভাগের (OPD) সামনের কংক্রিটের বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন রাহিদা-সহ বেশ কয়েকজন রোগীর আত্মীয়। আচমকাই ঝড়ো হাওয়ায় ওই গাছটি মড়মড় করে সরাসরি তাঁদের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েন রাহিদা এবং নলহাটিরই বাসিন্দা জিল্লার রহমান (৬৮) ও শিস মহম্মদ শেখ (৭৬)। বিকট চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তারক্ষীরা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা রাহিদাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তাঁদের ট্রমা কেয়ারেই নিবিড় চিকিৎসা চলছে। মর্মান্তিক এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেই জানা গিয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত