Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জইশ জঙ্গি হামিমের পর এবার গ্রেপ্তার বান্ধবী! ‘হানিট্র্যাপ’-এ কি টার্গেট ছিলেন বাংলার নেতারা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬
জইশ জঙ্গি হামিমের পর এবার গ্রেপ্তার বান্ধবী! ‘হানিট্র্যাপ’-এ কি টার্গেট ছিলেন বাংলার নেতারা?
ছবি- সংগৃহীত

জইশ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই তদন্তে এল নতুন মোড়। এবার বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার হলেন হামিমের ঘনিষ্ঠ বান্ধবী। জানা গিয়েছে তাঁর নাম অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বাঙালি ওই তরুণীকে আটক করে বর্ধমানে আনা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

তদন্তকারী সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযুক্ত হামিম মণ্ডল। বাংলার প্রভাবশালী রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য জোগাড় করতে সে অর্পিতাকে ব্যবহার করত। অভিযোগ, অর্পিতা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। তারপর তাঁদের সব তথ্য হামিমের কাছে পৌঁছে যেত। ওই তথ্যের ভিত্তিতেই হামলার ছক তৈরি করা হচ্ছিল বলে দাবি তদন্তকারীদের। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হামিম ও অর্পিতার মধ্যে নিয়মিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। সেই চ্যাট থেকেই গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। প্রসঙ্গত, শুক্রবার বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ের একটি জিম থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এবং বাংলার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করার পরিকল্পনা করছিল।


তদন্তে উঠে এসেছে, হামিমের আদি বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার দীর্ঘনগর গ্রামে। তবে দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার হাওড়ার পিলখানা এলাকায় বসবাস করছিল। প্রায় দু'মাস আগে বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ের একটি ফ্ল্যাট ভাড়া নেয় হামিমের পরিবার। গ্রেপ্তারির পর ফ্ল্যাটে গিয়ে তদন্তকারীরা তালাবন্ধ অবস্থায় সেটি পান।

বিষয় : Burdwan Bengal STF Terrorism

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০১ আগস্ট ২০২৬


জইশ জঙ্গি হামিমের পর এবার গ্রেপ্তার বান্ধবী! ‘হানিট্র্যাপ’-এ কি টার্গেট ছিলেন বাংলার নেতারা?

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
জইশ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই তদন্তে এল নতুন মোড়। এবার বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার হলেন হামিমের ঘনিষ্ঠ বান্ধবী। জানা গিয়েছে তাঁর নাম অর্পিতা সরকার। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বাঙালি ওই তরুণীকে আটক করে বর্ধমানে আনা হয়েছে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।তদন্তকারী সূত্রের দাবি, জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযুক্ত হামিম মণ্ডল। বাংলার প্রভাবশালী রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য জোগাড় করতে সে অর্পিতাকে ব্যবহার করত। অভিযোগ, অর্পিতা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। তারপর তাঁদের সব তথ্য হামিমের কাছে পৌঁছে যেত। ওই তথ্যের ভিত্তিতেই হামলার ছক তৈরি করা হচ্ছিল বলে দাবি তদন্তকারীদের। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হামিম ও অর্পিতার মধ্যে নিয়মিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। সেই চ্যাট থেকেই গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। প্রসঙ্গত, শুক্রবার বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ের একটি জিম থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এবং বাংলার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করার পরিকল্পনা করছিল।তদন্তে উঠে এসেছে, হামিমের আদি বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার দীর্ঘনগর গ্রামে। তবে দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার হাওড়ার পিলখানা এলাকায় বসবাস করছিল। প্রায় দু'মাস আগে বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ের একটি ফ্ল্যাট ভাড়া নেয় হামিমের পরিবার। গ্রেপ্তারির পর ফ্ল্যাটে গিয়ে তদন্তকারীরা তালাবন্ধ অবস্থায় সেটি পান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত