Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বর্ধমানে ধৃত জইশ জঙ্গি, টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
বর্ধমানে ধৃত জইশ জঙ্গি, টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু?
ছবি সংগৃহীত

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জঙ্গিদের টার্গেটে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নেমেছিল বেঙ্গল STF। বর্ধমান থেকে গ্রেপ্তার করা হল জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে। ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ ওঠে। তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির বিস্তারিত তথ্য উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

ধৃতের নাম হামিদ মণ্ডল। তার বাড়ি হাওড়ার পিলখানায়। তিনি পেশায় গেঞ্জি কারখানার কর্মী। তবে  প্রায় দু'মাস আগে বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বৃহস্পতিবার হাউসিংয়ের জিমে শরীরচর্চা করার সময় বেঙ্গল STF-এর অ্যান্টি টেররিজম স্কোয়াড তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কাশ্মীরের জঙ্গি সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং আইএসআইয়ের হয়ে 'হ্যান্ডলার' হিসেবে কাজ করছিল। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিস্তারিত তথ্য উদ্ধার হয়েছে বলেও দাবি উঠেছে। কোথায় সভা, কখন যাতায়াত, গাড়ি কোথায় থাকবে, কখন গাড়িতে উঠবেন এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে ছিল। 

তবে শুধু মুখ্যমন্ত্রী নন, আরও কয়েকজন ভিআইপি ব্যক্তির সফরসূচি সম্পর্কিত তথ্যও ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল, তারই তদন্তে নেমেছে  বেঙ্গল STF। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের সন্ধান মিলতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।

বিষয় : CM Suvendu Adhikari Jaish-e-Muhammad

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


বর্ধমানে ধৃত জইশ জঙ্গি, টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু?

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জঙ্গিদের টার্গেটে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মাঠে নেমেছিল বেঙ্গল STF। বর্ধমান থেকে গ্রেপ্তার করা হল জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে। ধৃত ব্যক্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল বলে অভিযোগ ওঠে। তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির বিস্তারিত তথ্য উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে।ধৃতের নাম হামিদ মণ্ডল। তার বাড়ি হাওড়ার পিলখানায়। তিনি পেশায় গেঞ্জি কারখানার কর্মী। তবে  প্রায় দু'মাস আগে বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বৃহস্পতিবার হাউসিংয়ের জিমে শরীরচর্চা করার সময় বেঙ্গল STF-এর অ্যান্টি টেররিজম স্কোয়াড তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কাশ্মীরের জঙ্গি সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ বলেও অভিযোগ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং আইএসআইয়ের হয়ে 'হ্যান্ডলার' হিসেবে কাজ করছিল। ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিস্তারিত তথ্য উদ্ধার হয়েছে বলেও দাবি উঠেছে। কোথায় সভা, কখন যাতায়াত, গাড়ি কোথায় থাকবে, কখন গাড়িতে উঠবেন এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে ছিল। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, আরও কয়েকজন ভিআইপি ব্যক্তির সফরসূচি সম্পর্কিত তথ্যও ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল, তারই তদন্তে নেমেছে  বেঙ্গল STF। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহত্তর জঙ্গি নেটওয়ার্কের সন্ধান মিলতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত