Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জোম্যাটোয় এই খাবারে ‘নো এন্ট্রি’! হঠাৎ কেন এমন কড়া সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি সংস্থা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
 জোম্যাটোয় এই খাবারে ‘নো এন্ট্রি’! হঠাৎ কেন এমন কড়া সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি সংস্থা?
ছবি সংগৃহীত

কলকাতাঃ পনিরের পদ অর্ডার করছেন, অথচ পাতে পৌঁছচ্ছে ‘নকল’ পনির? এবার এমন খাবার নিয়ে কড়া পদক্ষেপ করল জোম্যাটো। প্ল্যাটফর্মে অ্যানালগ ডেয়ারি দিয়ে তৈরি খাবারের তালিকায় নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থা। সংস্থার নয়া নীতিতে রয়েছে ‘জিরো টলারেন্স’। 


কিন্তু এই অ্যানালগ ডেয়ারি আসলে কী? নাম পনির হলেও এটি সরাসরি দুধ থেকে তৈরি আসল দুগ্ধজাত পণ্য নয়। অ্যানালগ পনিরে দুধের ফ্যাটের পরিবর্তে উদ্ভিজ্জ তেল, স্টার্চ, প্ল্যান্ট প্রোটিন, ইমালসিফায়ার-সহ বিভিন্ন উপাদান ব্যবহার করা হতে পারে। দেখতে অনেকটাই আসল পনিরের মতো হওয়ায় সাধারণ ক্রেতার পক্ষে পার্থক্য বোঝা সবসময় সহজ নয়। মূলত আসল পনিরের তুলনায় কম খরচে তৈরি করা যায় বলেই বিভিন্ন বাণিজ্যিক রান্নায় এই ধরনের বিকল্প ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে অ্যানালগ ডেয়ারি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য নিরাপত্তা দফতরের নজরদারি বেড়েছে। 


এই পরিস্থিতিতেই এবার নিজেদের প্ল্যাটফর্মে অ্যানালগ ডেয়ারির বিরুদ্ধে কড়া অবস্থান নিল জোম্যাটো। জোম্যাটোর নতুন নিয়মে রেস্তরাঁগুলিকে বেশ কয়েকটি পদক্ষেপ করতে বলা হয়েছে। প্রথমত, যে খাবারে এতদিন অ্যানালগ পনির বা অন্য কোনও অ্যানালগ ডেয়ারি ব্যবহার করা হত, সেখানে সম্ভব হলে আসল দুগ্ধজাত উপাদান ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে উপাদান বদলানো সম্ভব না হলে সেই খাবার মেনু থেকেই সরিয়ে দিতে হবে। তৃতীয়ত, রেস্তরাঁগুলিকে সরবরাহকারীদের দেওয়া পণ্যের লেবেল ও উপাদানের তালিকা যাচাই করতে হবে।

বিষয় : Gut Health Kitchen Paneer

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


জোম্যাটোয় এই খাবারে ‘নো এন্ট্রি’! হঠাৎ কেন এমন কড়া সিদ্ধান্ত নিল ফুড ডেলিভারি সংস্থা?

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ পনিরের পদ অর্ডার করছেন, অথচ পাতে পৌঁছচ্ছে ‘নকল’ পনির? এবার এমন খাবার নিয়ে কড়া পদক্ষেপ করল জোম্যাটো। প্ল্যাটফর্মে অ্যানালগ ডেয়ারি দিয়ে তৈরি খাবারের তালিকায় নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থা। সংস্থার নয়া নীতিতে রয়েছে ‘জিরো টলারেন্স’। কিন্তু এই অ্যানালগ ডেয়ারি আসলে কী? নাম পনির হলেও এটি সরাসরি দুধ থেকে তৈরি আসল দুগ্ধজাত পণ্য নয়। অ্যানালগ পনিরে দুধের ফ্যাটের পরিবর্তে উদ্ভিজ্জ তেল, স্টার্চ, প্ল্যান্ট প্রোটিন, ইমালসিফায়ার-সহ বিভিন্ন উপাদান ব্যবহার করা হতে পারে। দেখতে অনেকটাই আসল পনিরের মতো হওয়ায় সাধারণ ক্রেতার পক্ষে পার্থক্য বোঝা সবসময় সহজ নয়। মূলত আসল পনিরের তুলনায় কম খরচে তৈরি করা যায় বলেই বিভিন্ন বাণিজ্যিক রান্নায় এই ধরনের বিকল্প ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে অ্যানালগ ডেয়ারি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য নিরাপত্তা দফতরের নজরদারি বেড়েছে। এই পরিস্থিতিতেই এবার নিজেদের প্ল্যাটফর্মে অ্যানালগ ডেয়ারির বিরুদ্ধে কড়া অবস্থান নিল জোম্যাটো। জোম্যাটোর নতুন নিয়মে রেস্তরাঁগুলিকে বেশ কয়েকটি পদক্ষেপ করতে বলা হয়েছে। প্রথমত, যে খাবারে এতদিন অ্যানালগ পনির বা অন্য কোনও অ্যানালগ ডেয়ারি ব্যবহার করা হত, সেখানে সম্ভব হলে আসল দুগ্ধজাত উপাদান ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে উপাদান বদলানো সম্ভব না হলে সেই খাবার মেনু থেকেই সরিয়ে দিতে হবে। তৃতীয়ত, রেস্তরাঁগুলিকে সরবরাহকারীদের দেওয়া পণ্যের লেবেল ও উপাদানের তালিকা যাচাই করতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত