Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে মডেলকে এলোপাথাড়ি ছুরির কোপ! রক্তাত্ব অবস্থায় উদ্ধার ২১ বছরের তরুণী, অভিযুক্ত জিম ট্রেনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে মডেলকে এলোপাথাড়ি ছুরির কোপ! রক্তাত্ব অবস্থায় উদ্ধার ২১ বছরের তরুণী, অভিযুক্ত জিম ট্রেনার
মডেলকে কুপিয়ে খুন! অভিযুক্ত জিম প্রশিক্ষক (বাঁদিকে)। ছবি-সংগৃহীত

নয়াদিল্লি: চাঞ্চল্যকর ঘটনা দিল্লিতে! বাড়িতে ঢুকে একুশ বছর বয়সি মডেলকে কুপিয়ে খুন। পশ্চিম দিল্লির তিলকনগরের একটি ফ্ল্যাটে ঢুকে ২১ বছর বয়সি এক মডেলকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। মৃতার নাম মুস্কান। তিনি তিলকনগরের একটি বহুতলের তিনতলায় একা থাকতেন এবং পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মুস্কান নিজের ফ্ল্যাটেই ছিলেন। সেই সময় ইমরান নামে ওই জিম ট্রেনার তাঁর বাড়িতে আসে। ঘরে ঢোকার পর তাঁদের মধ্যে কোনও বচসা হয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু হঠাৎই ঘর থেকে মুস্কানের তীব্র চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের আসতে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত ইমরান। ফ্ল্যাটের ভেতর রক্তে ভেসে যাওয়া অবস্থায় মুস্কানকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুস্কানের পেট-সহ শরীরের একাধিক জায়গায় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছে। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (এডিসিপি) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তের সন্ধানে পুলিশের একাধিক বিশেষ দল গঠন করে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। ফ্ল্যাট ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে ছোট ছিলেন মুস্কান। ঘটনার সময় চণ্ডীগড়ে থাকা মুস্কানের দিদি ফোন করে আমানকে জানান যে তাঁদের বোনকে কেউ কুপিয়েছে এবং দ্রুত সেখানে পৌঁছাতে বলেন। কিন্তু আমান পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাঁর মৃত্যু ঘটে। পরিবারের দাবি, অভিযুক্ত জিম ট্রেনার বেশ কিছুদিন ধরেই মুস্কানকে উত্ত্যক্ত করছিল। অভিযুক্ত যে জিমখানায় কাজ করত, সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ এবং তার পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুস্কান ও ইমরান একে অপরকে প্রায় দেড় বছর ধরে চিনতেন। ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : DELHIPOLICE CrimeNews HiddenStoriesNews delhicrime BreakingNewsDelhi NationalNews ModelMurder TilakNagar GymTrainerCrime CapitalHorror

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


দিল্লিতে ফ্ল্যাটে ঢুকে মডেলকে এলোপাথাড়ি ছুরির কোপ! রক্তাত্ব অবস্থায় উদ্ধার ২১ বছরের তরুণী, অভিযুক্ত জিম ট্রেনার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: চাঞ্চল্যকর ঘটনা দিল্লিতে! বাড়িতে ঢুকে একুশ বছর বয়সি মডেলকে কুপিয়ে খুন। পশ্চিম দিল্লির তিলকনগরের একটি ফ্ল্যাটে ঢুকে ২১ বছর বয়সি এক মডেলকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। মৃতার নাম মুস্কান। তিনি তিলকনগরের একটি বহুতলের তিনতলায় একা থাকতেন এবং পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মুস্কান নিজের ফ্ল্যাটেই ছিলেন। সেই সময় ইমরান নামে ওই জিম ট্রেনার তাঁর বাড়িতে আসে। ঘরে ঢোকার পর তাঁদের মধ্যে কোনও বচসা হয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু হঠাৎই ঘর থেকে মুস্কানের তীব্র চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদের আসতে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত ইমরান। ফ্ল্যাটের ভেতর রক্তে ভেসে যাওয়া অবস্থায় মুস্কানকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুস্কানের পেট-সহ শরীরের একাধিক জায়গায় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কোপানো হয়েছে। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (এডিসিপি) অভিষেক গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তের সন্ধানে পুলিশের একাধিক বিশেষ দল গঠন করে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। ফ্ল্যাট ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে ছোট ছিলেন মুস্কান। ঘটনার সময় চণ্ডীগড়ে থাকা মুস্কানের দিদি ফোন করে আমানকে জানান যে তাঁদের বোনকে কেউ কুপিয়েছে এবং দ্রুত সেখানে পৌঁছাতে বলেন। কিন্তু আমান পৌঁছানোর আগেই স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাঁর মৃত্যু ঘটে। পরিবারের দাবি, অভিযুক্ত জিম ট্রেনার বেশ কিছুদিন ধরেই মুস্কানকে উত্ত্যক্ত করছিল। অভিযুক্ত যে জিমখানায় কাজ করত, সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ এবং তার পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুস্কান ও ইমরান একে অপরকে প্রায় দেড় বছর ধরে চিনতেন। ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত