Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘নাম বাদ মানেই নাগরিকত্ব শেষ নয়!’ সরকারি প্রকল্প ও ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
 ‘নাম বাদ মানেই নাগরিকত্ব শেষ নয়!’ সরকারি প্রকল্প ও ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তোলপাড়
ফাইল চিত্র

নয়াদিল্লি: এসআইআরে (SIR) নাম বাদ যাওয়া মানেই কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয় এবং এই যুক্তিতে তাঁদের কোনোভাবেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না—মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। বাংলায় এসআইআরের প্রাথমিক পর্বে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর তৈরি হওয়া দেশছাড়া হওয়ার আতঙ্কের প্রেক্ষিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে জমা পড়েছিল প্রায় সাত লক্ষ আবেদন। এদিন সেই সমস্ত আবেদনের বর্তমান স্থিতি, কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত হলফনামা তলব করেছে শীর্ষ আদালত।

আদালত স্পষ্ট জানিয়েছে, ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে বেআইনি অনুপ্রবেশকারী বা বিদেশি তকমা দেওয়া যায় না। তাই নাগরিক অধিকারের প্রক্রিয়া চলাকালীন কাউকে সরকারি পরিষেবা থেকে দূরে রাখা সম্পূর্ণ অনুচিত। নির্বাচন কমিশনকে প্রতিটি আবেদনের ধরন, বিচারাধীন মামলার সংখ্যা এবং কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল—তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই কড়া অবস্থানে এসআইআরে নাম বাদ পড়া সাধারণ মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt SIR BreakingNews ElectionCommission BengalNews HiddenStoriesNews CitizenshipUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


‘নাম বাদ মানেই নাগরিকত্ব শেষ নয়!’ সরকারি প্রকল্প ও ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তোলপাড়

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image
নয়াদিল্লি: এসআইআরে (SIR) নাম বাদ যাওয়া মানেই কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয় এবং এই যুক্তিতে তাঁদের কোনোভাবেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না—মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। বাংলায় এসআইআরের প্রাথমিক পর্বে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর তৈরি হওয়া দেশছাড়া হওয়ার আতঙ্কের প্রেক্ষিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে জমা পড়েছিল প্রায় সাত লক্ষ আবেদন। এদিন সেই সমস্ত আবেদনের বর্তমান স্থিতি, কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত হলফনামা তলব করেছে শীর্ষ আদালত।আদালত স্পষ্ট জানিয়েছে, ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে বেআইনি অনুপ্রবেশকারী বা বিদেশি তকমা দেওয়া যায় না। তাই নাগরিক অধিকারের প্রক্রিয়া চলাকালীন কাউকে সরকারি পরিষেবা থেকে দূরে রাখা সম্পূর্ণ অনুচিত। নির্বাচন কমিশনকে প্রতিটি আবেদনের ধরন, বিচারাধীন মামলার সংখ্যা এবং কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল—তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই কড়া অবস্থানে এসআইআরে নাম বাদ পড়া সাধারণ মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত