Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দীর্ঘদিন আত্মগোপন, শেষরক্ষা হল না! ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
দীর্ঘদিন আত্মগোপন, শেষরক্ষা হল না! ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা
ছবি সংগৃহীত

পশ্চিম বর্ধমানঃ দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু হল না শেষরক্ষা। অবশেষে গ্রেফতার হলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা ও মারধরের পাশাপাশি হুমকির অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। 


২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চর্চায় ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল। সোনপুরের বাসিন্দা তিনি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই সূত্রেই ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এলাকায় তাঁর প্রভাব বাড়তে থাকে। পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান নরোত্তম। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।


খুব অল্প সময়ের মধ্যেই একাধিক গাড়ি, ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন নরোত্তম। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে সরব হন এলাকার বহু মানুষ। এরপর থেকেই বেপাত্তা ছিলেন নরোত্তম। দীর্ঘদিন ধরে তাঁর হদিশ পাচ্ছিল না পুলিশ। দীর্ঘদিনের লুকোচুরির শেষে গ্রেফতার হলেন প্রাক্তন যুব তৃণমূল সভাপতি।

বিষয় : TMC LEADER Bengal Politics

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


দীর্ঘদিন আত্মগোপন, শেষরক্ষা হল না! ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
পশ্চিম বর্ধমানঃ দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু হল না শেষরক্ষা। অবশেষে গ্রেফতার হলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা ও মারধরের পাশাপাশি হুমকির অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চর্চায় ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল। সোনপুরের বাসিন্দা তিনি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই সূত্রেই ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এলাকায় তাঁর প্রভাব বাড়তে থাকে। পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান নরোত্তম। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।খুব অল্প সময়ের মধ্যেই একাধিক গাড়ি, ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন নরোত্তম। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে সরব হন এলাকার বহু মানুষ। এরপর থেকেই বেপাত্তা ছিলেন নরোত্তম। দীর্ঘদিন ধরে তাঁর হদিশ পাচ্ছিল না পুলিশ। দীর্ঘদিনের লুকোচুরির শেষে গ্রেফতার হলেন প্রাক্তন যুব তৃণমূল সভাপতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত