Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিউ আলিপুরে নেতাজির মূর্তির হাত ভাঙল দুষ্কৃতীরা, এলাকায় তুমুল উত্তেজনা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬
নিউ আলিপুরে নেতাজির মূর্তির হাত ভাঙল দুষ্কৃতীরা, এলাকায় তুমুল উত্তেজনা
ছবি সংগৃহীত

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী কলকাতায় চরম দু সাহসিক ঘটনা! নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় ভাঙা হলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সুবিশাল মূর্তির হাত। বৃহস্পতিবার দুপুরে ব্যস্ত তিনমাথার মোড়ের কাছে নেতাজি মূর্তির ডান হাতের অর্ধেক অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় পথচারীরা। ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও শোরগোল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকার বাসিন্দারা। কে বা কারা জাতীয় বীরের মূর্তিতে এমন তাণ্ডব চালাল, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। অপরাধীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে ইতোমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় নেতৃত্ব।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সেই আবহে গতকাল বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নেতাজিকে নিয়ে সোশাল মিডিয়ায় কোনো অপমানজনক পোস্ট বা কুরুচিকর মন্তব্য করলে কাউকে রেয়াত করা হবে না, এমনকি তাঁদের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতায় নেতাজি মূর্তির অবমাননার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় বাসিন্দাদের মতে, মুখ্যমন্ত্রী যখন নেতাজির অবমাননাকারীদের বিরুদ্ধে রাজ্যজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, তখনই কীভাবে জনবহুল বটতলার মতো এলাকায় দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটানোর সাহস পেল, তা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে যাওয়া বিজেপি নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুরো বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বকেও অবগত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অনন্ত মহারাজ বিতর্কের মাঝেই মূর্তির হাত ভাঙার ঘটনা রাজনৈতিক চক্রান্ত নাকি উদ্দেশ্যপ্রণোদিত সমাজবিরোধীদের কাজ, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে নিউ আলিপুর থানার পুলিশ।

বিষয় : BengalPolitics KolkataNews SuvenduAdhikari netajistatuevandalized

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


নিউ আলিপুরে নেতাজির মূর্তির হাত ভাঙল দুষ্কৃতীরা, এলাকায় তুমুল উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী কলকাতায় চরম দু সাহসিক ঘটনা! নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় ভাঙা হলো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সুবিশাল মূর্তির হাত। বৃহস্পতিবার দুপুরে ব্যস্ত তিনমাথার মোড়ের কাছে নেতাজি মূর্তির ডান হাতের অর্ধেক অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় পথচারীরা। ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ও শোরগোল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকার বাসিন্দারা। কে বা কারা জাতীয় বীরের মূর্তিতে এমন তাণ্ডব চালাল, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। অপরাধীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে ইতোমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় নেতৃত্ব।উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সেই আবহে গতকাল বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নেতাজিকে নিয়ে সোশাল মিডিয়ায় কোনো অপমানজনক পোস্ট বা কুরুচিকর মন্তব্য করলে কাউকে রেয়াত করা হবে না, এমনকি তাঁদের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতায় নেতাজি মূর্তির অবমাননার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, মুখ্যমন্ত্রী যখন নেতাজির অবমাননাকারীদের বিরুদ্ধে রাজ্যজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, তখনই কীভাবে জনবহুল বটতলার মতো এলাকায় দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটানোর সাহস পেল, তা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে যাওয়া বিজেপি নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুরো বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বকেও অবগত করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অনন্ত মহারাজ বিতর্কের মাঝেই মূর্তির হাত ভাঙার ঘটনা রাজনৈতিক চক্রান্ত নাকি উদ্দেশ্যপ্রণোদিত সমাজবিরোধীদের কাজ, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে নিউ আলিপুর থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত