Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিম্নচাপ সরতেই কি কমবে বৃষ্টি? শনিবারও বাংলার কয়েক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
নিম্নচাপ সরতেই কি কমবে বৃষ্টি? শনিবারও বাংলার কয়েক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি--প্রতীকী

কলকাতা: টানা কয়েক দিনের ঝড়বৃষ্টির পর কি এবার কিছুটা স্বস্তি মিলবে? আবহাওয়ার ছবিতে তেমনই ইঙ্গিত মিলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। আরও উত্তর-পশ্চিমে এগিয়ে এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

তবে শনিবারও পুরোপুরি বৃষ্টি থেকে রেহাই নেই। কোথাও ভারী, আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার সক্রিয় অক্ষরেখা পঞ্জাব ও উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড পেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকেছে। দিঘার উপর দিয়ে সেই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।


দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগের। সেখানে কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির পরিমাণ কমলেও এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। 

#HSN #WeatherUpdate #WestBengalWeather #RainAlert #HeavyRain #LowPressure #KolkataWeather #HiddenStoriesNews

বিষয় : KOLKATAWEATHER RAINALERT lowpressure

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৫ আগস্ট ২০২৬


নিম্নচাপ সরতেই কি কমবে বৃষ্টি? শনিবারও বাংলার কয়েক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: টানা কয়েক দিনের ঝড়বৃষ্টির পর কি এবার কিছুটা স্বস্তি মিলবে? আবহাওয়ার ছবিতে তেমনই ইঙ্গিত মিলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। আরও উত্তর-পশ্চিমে এগিয়ে এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।তবে শনিবারও পুরোপুরি বৃষ্টি থেকে রেহাই নেই। কোথাও ভারী, আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার সক্রিয় অক্ষরেখা পঞ্জাব ও উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড পেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকেছে। দিঘার উপর দিয়ে সেই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।দক্ষিণবঙ্গের কিছু জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগের। সেখানে কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির পরিমাণ কমলেও এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। #HSN #WeatherUpdate #WestBengalWeather #RainAlert #HeavyRain #LowPressure #KolkataWeather #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত