Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পাটেই খুলছে রোজগারের দরজা! মহিলাদের স্বনির্ভর করতে বালুরঘাটে বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
পাটেই খুলছে রোজগারের দরজা! মহিলাদের স্বনির্ভর করতে বালুরঘাটে বিশেষ প্রশিক্ষণ
ছবি সংগৃহীত

দক্ষিণ দিনাজপুরঃ পাট শুধু চাষের ফসল নয়, তৈরি করতে পারে কর্মসংস্থানের নতুন পথও। সেই ভাবনাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে মহিলাদের পাটজাত হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পাটকে কাজে লাগিয়ে মহিলাদের আরও বেশি কর্মমুখী ও স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য। 

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপাতত ২০ জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পাটের সুতো ও কাপড়ের মান চেনা, উপযুক্ত কাঁচামাল বেছে নেওয়া থেকে শুরু করে আধুনিক ডিজাইনের বিভিন্ন সামগ্রী তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে। তৈরি করা হচ্ছে ব্যাগ, ফাইল ফোল্ডার, জুতো থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী। এর পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করার পর কীভাবে সেগুলি বাজারে পৌঁছবে, কীভাবে বাজারজাত করা হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 


দক্ষিণ দিনাজপুরে পাট চাষের পরিমাণও যথেষ্ট। বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর-সহ জেলার আটটি ব্লকে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। তবে বিপুল উৎপাদন থাকা সত্ত্বেও পাটশিল্পের সঙ্গে যুক্ত নানা ক্ষেত্রে ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ কমেছে। এবার সেই পাটকেই নতুন ভাবে কাজে লাগিয়ে স্থানীয় স্তরে আয়ের সুযোগ তৈরির চেষ্টা হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের মতে, আপাতত ২০ জন মহিলাকে নিয়ে এই উদ্যোগ শুরু হলেও ভবিষ্যতে আরও বেশি মহিলাকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 

বিষয় : NORTH BENGAL jute products women empowerment handicrfts rural developement

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


পাটেই খুলছে রোজগারের দরজা! মহিলাদের স্বনির্ভর করতে বালুরঘাটে বিশেষ প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
দক্ষিণ দিনাজপুরঃ পাট শুধু চাষের ফসল নয়, তৈরি করতে পারে কর্মসংস্থানের নতুন পথও। সেই ভাবনাকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে মহিলাদের পাটজাত হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পাটকে কাজে লাগিয়ে মহিলাদের আরও বেশি কর্মমুখী ও স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপাতত ২০ জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পাটের সুতো ও কাপড়ের মান চেনা, উপযুক্ত কাঁচামাল বেছে নেওয়া থেকে শুরু করে আধুনিক ডিজাইনের বিভিন্ন সামগ্রী তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে। তৈরি করা হচ্ছে ব্যাগ, ফাইল ফোল্ডার, জুতো থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী। এর পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করার পর কীভাবে সেগুলি বাজারে পৌঁছবে, কীভাবে বাজারজাত করা হবে সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে পাট চাষের পরিমাণও যথেষ্ট। বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর-সহ জেলার আটটি ব্লকে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। তবে বিপুল উৎপাদন থাকা সত্ত্বেও পাটশিল্পের সঙ্গে যুক্ত নানা ক্ষেত্রে ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ কমেছে। এবার সেই পাটকেই নতুন ভাবে কাজে লাগিয়ে স্থানীয় স্তরে আয়ের সুযোগ তৈরির চেষ্টা হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের মতে, আপাতত ২০ জন মহিলাকে নিয়ে এই উদ্যোগ শুরু হলেও ভবিষ্যতে আরও বেশি মহিলাকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত