Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাড়ল, গ্রেফতারি কি আপাতত আটকাল প্রাক্তন মন্ত্রীর?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাড়ল, গ্রেফতারি কি আপাতত আটকাল প্রাক্তন মন্ত্রীর?
ছবি সংগৃহীত

মেসি-কাণ্ডে আপাতত স্বস্তি অরূপ বিশ্বাসের। যুবভারতী কাণ্ডে তাঁর বিরুদ্ধে চলা মামলায় রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে ১৭ অগস্টের বদলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। 


গত বছর কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অভিযোগের কেন্দ্রে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সমালোচনার মুখে পড়ে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। এই ঘটনায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তের প্রয়োজনে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও প্রথম দিকে হাজিরা দেননি তিনি। পরে গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। আদালত তাঁকে রক্ষাকবচ দেওয়ার পর তদন্তকারীদের সামনে হাজিরও হন তিনি। মামলাটি নিয়ে আদালতে পাল্টা আবেদন করেছিলেন মেসির অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত শতদ্রু দত্ত। তাঁর বক্তব্য ছিল, অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারছে না। তবে সেই আপত্তি গ্রহণ করেনি আদালত। অরূপের রক্ষাকবচ বহাল রাখার সিদ্ধান্তই বজায় থাকে।


মামলার পাশাপাশি অরূপ বিশ্বাসের রাজনৈতিক অবস্থানেও বদল এসেছে। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। 

বিষয় : Lionel Messi Aroop Biswas Calcutta High Court

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


মেসি-কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাড়ল, গ্রেফতারি কি আপাতত আটকাল প্রাক্তন মন্ত্রীর?

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
মেসি-কাণ্ডে আপাতত স্বস্তি অরূপ বিশ্বাসের। যুবভারতী কাণ্ডে তাঁর বিরুদ্ধে চলা মামলায় রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে ১৭ অগস্টের বদলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। গত বছর কলকাতায় মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অভিযোগের কেন্দ্রে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সমালোচনার মুখে পড়ে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। এই ঘটনায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তের প্রয়োজনে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও প্রথম দিকে হাজিরা দেননি তিনি। পরে গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। আদালত তাঁকে রক্ষাকবচ দেওয়ার পর তদন্তকারীদের সামনে হাজিরও হন তিনি। মামলাটি নিয়ে আদালতে পাল্টা আবেদন করেছিলেন মেসির অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত শতদ্রু দত্ত। তাঁর বক্তব্য ছিল, অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারছে না। তবে সেই আপত্তি গ্রহণ করেনি আদালত। অরূপের রক্ষাকবচ বহাল রাখার সিদ্ধান্তই বজায় থাকে।মামলার পাশাপাশি অরূপ বিশ্বাসের রাজনৈতিক অবস্থানেও বদল এসেছে। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত