Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: অন্নপূর্ণার টাকায় স্বপ্নপূরণ, আলিপুরদুয়ারে এবার মহিলাদের হাতে দেবীবরণ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026: অন্নপূর্ণার টাকায় স্বপ্নপূরণ, আলিপুরদুয়ারে এবার মহিলাদের হাতে দেবীবরণ!
অন্নপূর্ণা ভান্ডারের টাকায় চলছে পুজোর প্রস্তুতি। আলিপুরদুয়ারে নিজস্ব ছবি

আলিপুরদুয়ার: ইচ্ছেটা মনের কোণে উঁকি দিচ্ছিল দীর্ঘদিন ধরেই। 

কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছিল না। অর্থাভাবের দেওয়াল বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উদ্যম ইচ্ছাশক্তি যে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে যেতে পারে, তা আবার প্রমাণ করলেন উত্তরবঙ্গের মহিলারা।

সরকারি আর্থিক সহায়তাকে সম্বল করে এবার নিজেদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন আলিপুরদুয়ারের দাসপাড়ার মহিলারা। ঢাকের কাঠি পড়ার আগেই আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠালবাড়ির মহাকালধামে এখন থেকেই উৎসবের আমেজ।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলারা পাড়ায় আলাদা করে দুর্গাপুজো করার পরিকল্পনা করছিলেন। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থ জমিয়ে পুজো করার একটা খসড়া পরিকল্পনা হলেও, পুরো খরচ বহন করা সম্ভব হবে কি না তা নিয়ে ছিল চরম সংশয়।

ফলে থমকে গিয়েছিল উদ্যোগ। তবে সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা হাতে আসতেই নতুন করে আশার আলো দেখতে পান তাঁরা। সেই টাকাকেই পুঁজি করে অবশেষে স্বপ্ন বাস্তবের মুখ দেখতে চলেছে।

ইতিমধ্যেই ঘটা করে খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। খুঁটিপুজোকে কেন্দ্র করে পুরো দাসপাড়াতেই ছিল বাঁধভাঙা আনন্দ। মেয়েদের এই অদম্য জেদ আর ইচ্ছার পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় নবোদয় ক্লাবের পুরুষ সদস্যরাও। 

তবে পুজোর মূল ব্যাটন কিন্তু থাকছে মহিলাদের হাতেই। পুজো কমিটির সভাপতি রুমা বর্মন, সভানেত্রী অঞ্জনা দাস ও সম্পাদিকা সুভদ্রা দাসের নেতৃত্বের পাশাপাশি মিতালী দাস, মামুন চক্রবর্তী, কল্পনা দাসরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর যাবতীয় আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন।

দাসপাড়ার মহিলাদের কাছে এবারের পুজো কেবল অকালবোধনের ধর্মীয় আচার নয়, এটি তাঁদের আত্মনির্ভরতা ও বহুদিনের অপূর্ণ স্বপ্নপূরণের এক বিশেষ অধ্যায়। অর্থাভাবের জট ছাড়িয়ে নিজেদের উপার্জিত বা প্রাপ্ত সহায়তায় মণ্ডপে উমা আনার এই আবেগ এখন ছোঁয়াচে হয়ে ছড়িয়ে পড়েছে পুরো আলিপুরদুয়ারে।

বিষয় : #DurgaPuja #AlipurduarNews #AllWomenPuja #AnnapurnaBhandar #DurgaPujaPreparation #WestBengal #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Durga Puja 2026: অন্নপূর্ণার টাকায় স্বপ্নপূরণ, আলিপুরদুয়ারে এবার মহিলাদের হাতে দেবীবরণ!

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আলিপুরদুয়ার: ইচ্ছেটা মনের কোণে উঁকি দিচ্ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছিল না। অর্থাভাবের দেওয়াল বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উদ্যম ইচ্ছাশক্তি যে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে যেতে পারে, তা আবার প্রমাণ করলেন উত্তরবঙ্গের মহিলারা। সরকারি আর্থিক সহায়তাকে সম্বল করে এবার নিজেদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন আলিপুরদুয়ারের দাসপাড়ার মহিলারা। ঢাকের কাঠি পড়ার আগেই আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠালবাড়ির মহাকালধামে এখন থেকেই উৎসবের আমেজ।স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলারা পাড়ায় আলাদা করে দুর্গাপুজো করার পরিকল্পনা করছিলেন। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থ জমিয়ে পুজো করার একটা খসড়া পরিকল্পনা হলেও, পুরো খরচ বহন করা সম্ভব হবে কি না তা নিয়ে ছিল চরম সংশয়। ফলে থমকে গিয়েছিল উদ্যোগ। তবে সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা হাতে আসতেই নতুন করে আশার আলো দেখতে পান তাঁরা। সেই টাকাকেই পুঁজি করে অবশেষে স্বপ্ন বাস্তবের মুখ দেখতে চলেছে।ইতিমধ্যেই ঘটা করে খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। খুঁটিপুজোকে কেন্দ্র করে পুরো দাসপাড়াতেই ছিল বাঁধভাঙা আনন্দ। মেয়েদের এই অদম্য জেদ আর ইচ্ছার পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় নবোদয় ক্লাবের পুরুষ সদস্যরাও। তবে পুজোর মূল ব্যাটন কিন্তু থাকছে মহিলাদের হাতেই। পুজো কমিটির সভাপতি রুমা বর্মন, সভানেত্রী অঞ্জনা দাস ও সম্পাদিকা সুভদ্রা দাসের নেতৃত্বের পাশাপাশি মিতালী দাস, মামুন চক্রবর্তী, কল্পনা দাসরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর যাবতীয় আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন।দাসপাড়ার মহিলাদের কাছে এবারের পুজো কেবল অকালবোধনের ধর্মীয় আচার নয়, এটি তাঁদের আত্মনির্ভরতা ও বহুদিনের অপূর্ণ স্বপ্নপূরণের এক বিশেষ অধ্যায়। অর্থাভাবের জট ছাড়িয়ে নিজেদের উপার্জিত বা প্রাপ্ত সহায়তায় মণ্ডপে উমা আনার এই আবেগ এখন ছোঁয়াচে হয়ে ছড়িয়ে পড়েছে পুরো আলিপুরদুয়ারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত