Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোদীর জন্মদিনে বাংলায় চরম প্রস্তুতি! এক মাসের মাস্টারস্ট্রোক কি বদলে দেবে রাজনীতির সমীকরণ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
মোদীর জন্মদিনে বাংলায় চরম প্রস্তুতি! এক মাসের মাস্টারস্ট্রোক কি বদলে দেবে রাজনীতির সমীকরণ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন ও দীর্ঘমেয়াদী জনসংযোগের রণকৌশল সাজিয়ে ময়দানে নামছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস জুড়ে রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। দলীয় সংগঠন ও সরকারকে এক সুতোয় বেঁধে বাংলায় এই প্রথম এত বড় মাপের কর্মসূচি রূপায়ণ করতে চলেছে গেরুয়া শিবির, যার সার্বিক দায়িত্ব সামলাচ্ছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

এই মেগা অভিযানের মূল ফোকাস রাখা হয়েছে রাজ্যের মহিলা ও যুবসমাজের ওপর। নতুন ভোটারদের টানতে এবং মহিলা ভোটব্যাঙ্কে নিজেদের জমি শক্ত করতে একাধিক কর্মসূচি সাজানো হয়েছে। তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষকে কাছে টানতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপণ এবং তীর্থযাত্রীদের সহযোগিতার মতো সামাজিক উদ্যোগের পাশাপাশি আয়োজিত হবে বিশাল পদযাত্রা ও বাইক র‍্যালি। বিশেষ নজর দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরও। সাধারণ মানুষকে সরাসরি দলীয় উদ্যোগের সাথে জুড়তে ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির রূপরেখা তৈরি করে মণ্ডল স্তর থেকে জেলা পর্যায় পর্যন্ত জোরকদমে কমিটি গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে।

শুধু জন্মদিনের আবেগ নয়, এই অভিযানের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসেবনিকেশ। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু করে প্রশাসনিক প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সফল ২৫ বছর পূর্তিকে রাজ্যবাসীর সামনে তুলে ধরাকেই প্রচারের প্রধান হাতিয়ার করছে দল। ‘প্রশাসক মোদী’র সাফল্য এবং তাঁর জনমুখী মডেলের পাশাপাশি এই কর্মসূচির অন্যতম বড় আকর্ষণ ‘সেবা সেতু’ অভিযান। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে এখনও পর্যন্ত বাদ পড়া যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত নাম নথিভুক্ত করা হবে। সামাজিক দায়বদ্ধতা ও সরকারি সুযোগ-সুবিধার মেলবন্ধনে বঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতেই এই এক মাসের মহাযজ্ঞ সাজিয়েছে বঙ্গ বিজেপি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : NarendraModi WestBengalPolitics WESTBENGALBJP HiddenStoriesNews LocketChatterjee SewaSankalpAbhiyan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


মোদীর জন্মদিনে বাংলায় চরম প্রস্তুতি! এক মাসের মাস্টারস্ট্রোক কি বদলে দেবে রাজনীতির সমীকরণ?

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন ও দীর্ঘমেয়াদী জনসংযোগের রণকৌশল সাজিয়ে ময়দানে নামছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস জুড়ে রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। দলীয় সংগঠন ও সরকারকে এক সুতোয় বেঁধে বাংলায় এই প্রথম এত বড় মাপের কর্মসূচি রূপায়ণ করতে চলেছে গেরুয়া শিবির, যার সার্বিক দায়িত্ব সামলাচ্ছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।এই মেগা অভিযানের মূল ফোকাস রাখা হয়েছে রাজ্যের মহিলা ও যুবসমাজের ওপর। নতুন ভোটারদের টানতে এবং মহিলা ভোটব্যাঙ্কে নিজেদের জমি শক্ত করতে একাধিক কর্মসূচি সাজানো হয়েছে। তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষকে কাছে টানতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, বৃক্ষরোপণ এবং তীর্থযাত্রীদের সহযোগিতার মতো সামাজিক উদ্যোগের পাশাপাশি আয়োজিত হবে বিশাল পদযাত্রা ও বাইক র‍্যালি। বিশেষ নজর দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরও। সাধারণ মানুষকে সরাসরি দলীয় উদ্যোগের সাথে জুড়তে ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির রূপরেখা তৈরি করে মণ্ডল স্তর থেকে জেলা পর্যায় পর্যন্ত জোরকদমে কমিটি গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে।শুধু জন্মদিনের আবেগ নয়, এই অভিযানের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসেবনিকেশ। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু করে প্রশাসনিক প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সফল ২৫ বছর পূর্তিকে রাজ্যবাসীর সামনে তুলে ধরাকেই প্রচারের প্রধান হাতিয়ার করছে দল। ‘প্রশাসক মোদী’র সাফল্য এবং তাঁর জনমুখী মডেলের পাশাপাশি এই কর্মসূচির অন্যতম বড় আকর্ষণ ‘সেবা সেতু’ অভিযান। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে এখনও পর্যন্ত বাদ পড়া যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত নাম নথিভুক্ত করা হবে। সামাজিক দায়বদ্ধতা ও সরকারি সুযোগ-সুবিধার মেলবন্ধনে বঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতেই এই এক মাসের মহাযজ্ঞ সাজিয়েছে বঙ্গ বিজেপি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত