Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পেনশন-বোনাসে সাংবাদিকদের জন্য বড় চমক! নবান্ন থেকে কী সুখবর দিলেন শুভেন্দু?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
পেনশন-বোনাসে সাংবাদিকদের জন্য বড় চমক! নবান্ন থেকে কী সুখবর দিলেন শুভেন্দু?
ছবি সংগৃহীত

কলকাতাঃ মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। শুধু অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই নন, কার্ড না থাকা অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। 


এতদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসে ২৫০০ টাকা করে পেনশনের ব্যবস্থা ছিল। তবে সেই সুবিধা মূলত সীমাবদ্ধ ছিল অ্যাক্রিডিটেশন কার্ডধারীদের মধ্যেই। ফলে দীর্ঘদিন সংবাদমাধ্যমে কাজ করলেও অ্যাক্রিডিটেশন না থাকায় অনেক সাংবাদিক এই সুবিধা থেকে বঞ্চিত হতেন। নতুন ঘোষণায় সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হল। কর্মরত সাংবাদিকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে এবার ৩০০০ টাকা করে বোনাস দেওয়া হবে। মূলত, কলকাতা ও জেলার অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদেরই এই সুবিধা দেওয়া হত। এবার সেই শর্তও থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরাই এই পুজোর বোনাস পাওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার কথাও জানিয়েছেন শুভেন্দু।


তবে সুবিধা ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,  “সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনাও করবেন। প্রয়োজনে দেখা করতে আসবেন। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলে কঠোর নীতি নিয়ে চলবেন। দেশ দূর্বল হবে, দেশ অস্থির হবে, এমন কাজ আমরা কেউ করব না। আমার সমালোচনা করুন, দলের করুন, কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে কঠোরতা নিয়ে চলুন।”  

বিষয় : CM Suvendu Adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬


পেনশন-বোনাসে সাংবাদিকদের জন্য বড় চমক! নবান্ন থেকে কী সুখবর দিলেন শুভেন্দু?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। শুধু অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই নন, কার্ড না থাকা অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এতদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসে ২৫০০ টাকা করে পেনশনের ব্যবস্থা ছিল। তবে সেই সুবিধা মূলত সীমাবদ্ধ ছিল অ্যাক্রিডিটেশন কার্ডধারীদের মধ্যেই। ফলে দীর্ঘদিন সংবাদমাধ্যমে কাজ করলেও অ্যাক্রিডিটেশন না থাকায় অনেক সাংবাদিক এই সুবিধা থেকে বঞ্চিত হতেন। নতুন ঘোষণায় সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হল। কর্মরত সাংবাদিকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে এবার ৩০০০ টাকা করে বোনাস দেওয়া হবে। মূলত, কলকাতা ও জেলার অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদেরই এই সুবিধা দেওয়া হত। এবার সেই শর্তও থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরাই এই পুজোর বোনাস পাওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার কথাও জানিয়েছেন শুভেন্দু।তবে সুবিধা ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,  “সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনাও করবেন। প্রয়োজনে দেখা করতে আসবেন। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলে কঠোর নীতি নিয়ে চলবেন। দেশ দূর্বল হবে, দেশ অস্থির হবে, এমন কাজ আমরা কেউ করব না। আমার সমালোচনা করুন, দলের করুন, কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে কঠোরতা নিয়ে চলুন।”  

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত