Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোমবারের জলযন্ত্রণা কাটার আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি! নিম্নচাপে মঙ্গল থেকে টানা বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
সোমবারের জলযন্ত্রণা কাটার আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি! নিম্নচাপে মঙ্গল থেকে টানা বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ?
ছবি সংগৃহীত

কলকাতাঃ সোমবারের প্রবল বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় জলযন্ত্রণা এখনও কাটেনি। ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল শহর। ফিরতি পথে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় অফিসযাত্রীদের। সেই রেশ কাটতে না কাটতেই আবারও নিম্নচাপের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখার অবস্থানও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এই জোড়া প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সপ্তাহান্তে অবশ্য বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১১ থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বিষয় : Alipore Weather Office Heavy Rain Depression South Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


সোমবারের জলযন্ত্রণা কাটার আগেই ফের দুর্যোগের ভ্রুকুটি! নিম্নচাপে মঙ্গল থেকে টানা বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ?

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সোমবারের প্রবল বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় জলযন্ত্রণা এখনও কাটেনি। ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল শহর। ফিরতি পথে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় অফিসযাত্রীদের। সেই রেশ কাটতে না কাটতেই আবারও নিম্নচাপের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখার অবস্থানও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। এই জোড়া প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সপ্তাহান্তে অবশ্য বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১১ থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত