Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৭ মাস ধরে খোঁজ নেই কাপ্তানের; ‘ইমরান খান প্রয়াত’, বিস্ফোরক দাবি পাক সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
৭ মাস ধরে খোঁজ নেই কাপ্তানের; ‘ইমরান খান প্রয়াত’, বিস্ফোরক দাবি পাক সাংবাদিকের
FILE IMAGE

ইসলামাবাদ: ৩ বছর ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন নিয়ে তৈরি হলো এক চরম চাঞ্চল্যকর ও রহস্যময় অধ্যায়। দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় এবং তাঁর সন্তানদের উদ্বেগ প্রকাশের মাঝেই এক বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট পাক সাংবাদিক ওয়াহাজাত সইদ খান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেছেন, পাকিস্তান সেনার সদর দফতরের অন্তত তিনজন উচ্চপদস্থ আধিকারিকের সংগৃহীত খবরের ভিত্তিতে তাঁর আশঙ্কা, ইমরান খান আর ইহজগতে বেঁচে নেই। টানা তিন বছর আদিয়ালা জেলে বন্দি থাকার পর প্রাক্তন এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে আগেও একাধিকবার ধোঁয়াশা তৈরি হলেও, এবারে এই গোপন খবরের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানজুড়ে।


কয়েক দিন আগেই আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানের দুই পুত্র কাশিম ও সুলেমান আক্ষেপ করে জানান, গত সাত মাস ধরে তাঁদের বাবার কোনো খবর নেই; পরিবার, আইনজীবী বা চিকিৎসকদেরও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) অভিযোগ করেছে, শাহবাজ শরিফ সরকার দেশের মূল সমস্যা সমাধানের বদলে ইমরানকে জেলে বন্দি রাখতে ও সত্য গোপনেই বেশি ব্যস্ত। এই পরিস্থিতিতে কাপ্তানের মুক্তি ও তাঁর সুস্থতার সপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সামনে থেকে আদিয়ালা জেল পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষের মহা মিছল ও দেশব্যাপী লং মার্চের ডাক দিয়েছে পিটিআই। পাক সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও, এই চরম গুঞ্জনে পাকিস্তান রাজনীতির পরিস্থিতি এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে।

বিষয় : ImranKhan PakistanPolitics imrankhannews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


৭ মাস ধরে খোঁজ নেই কাপ্তানের; ‘ইমরান খান প্রয়াত’, বিস্ফোরক দাবি পাক সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
ইসলামাবাদ: ৩ বছর ধরে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন নিয়ে তৈরি হলো এক চরম চাঞ্চল্যকর ও রহস্যময় অধ্যায়। দীর্ঘ সাত মাস ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় এবং তাঁর সন্তানদের উদ্বেগ প্রকাশের মাঝেই এক বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট পাক সাংবাদিক ওয়াহাজাত সইদ খান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেছেন, পাকিস্তান সেনার সদর দফতরের অন্তত তিনজন উচ্চপদস্থ আধিকারিকের সংগৃহীত খবরের ভিত্তিতে তাঁর আশঙ্কা, ইমরান খান আর ইহজগতে বেঁচে নেই। টানা তিন বছর আদিয়ালা জেলে বন্দি থাকার পর প্রাক্তন এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে আগেও একাধিকবার ধোঁয়াশা তৈরি হলেও, এবারে এই গোপন খবরের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানজুড়ে।কয়েক দিন আগেই আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানের দুই পুত্র কাশিম ও সুলেমান আক্ষেপ করে জানান, গত সাত মাস ধরে তাঁদের বাবার কোনো খবর নেই; পরিবার, আইনজীবী বা চিকিৎসকদেরও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) অভিযোগ করেছে, শাহবাজ শরিফ সরকার দেশের মূল সমস্যা সমাধানের বদলে ইমরানকে জেলে বন্দি রাখতে ও সত্য গোপনেই বেশি ব্যস্ত। এই পরিস্থিতিতে কাপ্তানের মুক্তি ও তাঁর সুস্থতার সপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সামনে থেকে আদিয়ালা জেল পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষের মহা মিছল ও দেশব্যাপী লং মার্চের ডাক দিয়েছে পিটিআই। পাক সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও, এই চরম গুঞ্জনে পাকিস্তান রাজনীতির পরিস্থিতি এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত